সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন
বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন করেছে কালীগঞ্জ প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। মানববন্ধনে সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িতদের দৃষ্ঠান্তমুলক শাস্তির মাধ্যমে সাংবাদিক হত্যা,নির্যাতন গুম খুন প্রতিরোধে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তায় দৃষ্ঠান্ত স্থাপনের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেছে সাংবাদিক নেতারা।
রোববার(১৮ জুন) দুপুরে লালমনিরহাট জেলার মধ্যাঞ্চল কালীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববর্ম অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে সত্য লিখলে সাংবাদিকদের খুন করা হচ্ছে। হামলা মামলায় হয়রানী করা হচ্ছে। সাগর রুনিসহ সারা দেশে অনেক সাংবাদিককে হত্যা করা হলেও আজ পর্যন্ত কোন ঘটনার বিচার শুরু করেনি সরকার।
অথচ ক্ষমতায় আসলে বার বার বলে থাকেন দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে সেটা তাদের মুখেই। বক্তারা বলেন, সাংবাদিক নাদিম সত্য লেখার কারনে খুন হয়েছেন। সুষ্ঠ বিচার হলে কোন অপশক্তি সাংবাদিকদের উপর হামলা করার সাহস পেত না। তাই সাংবাদিক নাদিম হত্যার দৃষ্ঠান্ত মুলক শাস্তি নিশ্চিত করে সরকারকে একটি দৃষ্ঠান্ত স্থাপনের দাবি জানান মানববন্ধনের সাংবাদিক নেতারা।
কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, যমুনা টিভির প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান লাডলা,বৈশাখী টিভির সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন,এনটিভি ও কালের কন্ঠ প্রতিনিধি হায়দার আলী বাবু, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নূরল হক, বিএমএসএফ এর লালমনিরহাট সভাপতি খোরশেদ আলম সাগর, সহ সভাপতি শাহারুপ সুমন, সম্পাদক আসাদুজ্জান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহম্মেদ সিপন, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাহেবুল ইসলাম টিটুল, সাংবাদিক মাহফুজ শাহরিয়ার, সকালের সময় ও বিডি২৪লাইভের প্রতিনিধি জামাল বাদশা, খোলা কাগজ প্রতিনিধি রেজাউল করিম রাজ্জাক প্রমুখ।
শাফিন / শাফিন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied