সেপটিক ট্যাংকে থেকে পাইপগান-কার্তুজ উদ্ধার, গ্রেফতার-১
নোয়াখালীর চাটখিলে পরিতক্ত্য সেপটিক ট্যাংকে থেকে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম খলিল ওরফে বাবু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার (১৯ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দত্তেরবাগ এলাকার চাঁন মিয়া বেপারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করে চাটখিল থানার পুলিশ।
গ্রেফতারকৃত মো. ইব্রাহিম খলিল ওরফে বাবু (২৫) উপজেলার দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ির মৃত আবুল কালামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দত্তেরবাগ গ্রামে অভিযান চালিয়ে চার মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি বাবুকে গ্রেফতার করা হয়। পরে তার ভাষ্যমতে, দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে জনৈক নুর হোসেনের শৌচাগার সংলগ্ন পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভিতরে প্লাষ্টিকের পলিথিনে মোড়ানো একটি দেশীয় তৈরী পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, চুরি, ও ধর্ষণ মামলাসহ ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন