ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কোরবানিতে খুলনায় লবণের ঘাটতি নেইঃ খুলনা জেলা বিসিক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ১২:২৮

চামড়া সংরক্ষনে লবণের ভূমিকা অনেক। খুলনায় কোরবানিতে নিরবিচ্ছিন্ন লবণ সরবরাহ এবং লবণের ঘাটতি মেটাতে কাজ করছে বিসিক। বিসিক খুলনা জেলা কার্যালয় লবণ সরবরাহ ও চামড়া সংরক্ষনের জন্য ইতিমধ্যে প্রচার-প্রচারনা শুরু করেছে। ইতিমধ্যে এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। খুলনাতে কোরবানির চামড়া সংরক্ষনের জন্য বিগত দিনগুলোতে লবনের কোন ঘাটতি দেখা যায়নি। খুলনাতে বাৎসরিক লবণ উৎপাদন ক্ষমতা রয়েছে ৫০-৬০ হাজার মেট্রিক টন। যেখানে এ বছর কোরবানিতে লবণের প্রয়োজন হবে ৬০০ মেট্রিক টন। যেখানে লবণের ঘাটতি নেই বললেই চলে। খুলনা থেকে আশে পাশের অঞ্চলগুলোতেও লবণ সরবরাহ করা হয়। কারন খুলনা একটি লবণ জোন বলেই পরিচিত।  কোরবানির পর লবণের মাধ্যমে পশুর চামড়া সংরক্ষন করা হয়। এ চামড়া সংরক্ষনে প্রতি বছর সরকারী উদ্যোগে নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন(বিসিক)। ২২ই জুন খুলনা ডিসি অফিসে ঈদের প্রস্তুতিমূলক সভার সাথে একটি সভা করবে বিসিক খুলনা জেলা কার্যালয়। এ সভায় গ্রহণকৃত উদ্যোগগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করবে বিসিক খুলনা জেলা কার্যালয়। ইতিমধ্যে, আসন্ন ঈদুল আজহায় কোরবানিরকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য নিরবিচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিতকরণে বিসিক খুলনা জেলা কার্যালয় কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করেছে। বিসিক খুলনা জোনের উপমহাব্যবস্থাপক এম.এনাম আহমেদ বলেন, খুলনাতে যে পরিমান কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে,তার উপর ভিত্তি করে মোট ৬০০ মেট্রিক টন লবণের প্রয়োজন। গরুর চামড়া সংরক্ষনে ৮ কেজি লবণ এবং ছাগলের চামড়া সংরক্ষনে ৪ কেজি লবণ প্রয়োজন হয়। সেই হিসাবে নিরবিচ্ছিন্ন লবণ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে চামড়া সংরক্ষনের সঠিক নিয়ম প্রচারের উদ্দেশ্যে লিফলেট বিতরন করা হবে বলে তিনি জানান।  

 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়