বরগুনা কৃষি প্রযুক্তি ইনিস্টিটিউটে নিয়মকানুন উপেক্ষা করে পরীক্ষা নিচ্ছেন কর্মচারীরা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বরগুনা কৃষি প্রযুক্তি ইনিস্টিটিউটে শিক্ষকদের পরিবর্তে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্ব পালন করেন কলেজের কর্মচারীরা। তাদের সহায়তায় পরীক্ষার্থীরা অবাধে করেন নকল। রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ হলেও এই আইনের কোন তোয়াক্কা নেই। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
সরেজমিনে দেখা গেছে, নকল করার সময় হল পরিদর্শকের সামনেই বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষার হলে পরীক্ষার্থীর খাতার নিচ থেকে বের করা হচ্ছে বইয়ের পৃষ্ঠা। বিষয়টি দেখে পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা না নিয়ে তাকে হল থেকে বের করে দেন পরিদর্শক এনামুল হক। পরে জানা যায়, হলে কর্তব্যরত ওই পরিদর্শক ওই ইনস্টিটিউটের হিসাবরক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। কৃষি ডিপ্লোমার ৪ বছর মেয়াদি কোর্সের সপ্তম সেমিষ্টারের পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষায় এসব অনিয়ম পরিলক্ষিত হয়।
অভিযোগ রয়েছে, বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে কৃষি ডিপ্লোমা পরীক্ষায় শিক্ষকদের পরিবর্তে হলে পরিদর্শকের দায়িত্ব পালন করেন কলেজের কর্মচারীরা। তাদের সহায়তায় নকল করে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। এছাড়াও রেজিস্ট্রেশন কার্ড ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করছেন পরীক্ষার্থীরা। যার ফলে একজনের পরীক্ষা আরেকজনে দিলেও তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পরীক্ষায় অংশগ্রহণকারী ৯ জনের মধ্যে ৮ জনই রেজিস্ট্রেশন কার্ড ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করছে। কেন রেজিস্ট্রেশন কার্ড ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করছেন এমন প্রশ্নের জবাবে পরীক্ষার্থীরা বলছেন, বৃষ্টিতে ভিজে গেছে, হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি। পরীক্ষা হল পরিদর্শক ইনস্টিটিউটের হিসাবরক্ষক এনামুল হক জানান, এটা নিয়মবহির্ভূত নয়। আমি হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করতেই পারি।
বরগুনা কৃষি প্রযুক্তি ইনিস্টিটিউটের সহকারী গ্রন্থাগারিক শিমুলী আক্তার জানান, পরীক্ষার্থীরা বৃষ্টি, তাছাড়া হারিয়ে ফেলেছে বা খুঁজে পাওয়া যায়নি এই কারণে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা হলে আসতে পারেনি। বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাবিনা ইয়াসমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied