ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চরভদ্রাসনে সাপের কামড়ে কৃষকের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ১:৫০

ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে শেখ লাবলু (৪০)  নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের হাজারবিঘা নমুর ছাম গ্রামে। সে ওই গ্রামের শেখ মনিরুদ্দিন ওরফে ময়নালের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৮ জুন) বিকালে বাড়ির সামনে কোলের পানিতে নেমে ঘাটে নৌকা বাধঁতে গেলে ধারনা করা হয় তার পায়ে বিষধর সাপে কামড় দেয়। কামড়ের ঘটনাটিকে সে গুরুত্ব না দিয়ে সময় কালক্ষেপন করতে থাকে। 

এক পর্যায় তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে যান। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ