চুয়াডাঙ্গায় ঘরে বসে মিলবে মামলার কার্যক্রম
আগে মামলা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ঘুরতে হতো আদালতের এক জায়গা হতে অন্য জায়গায়। এতে সময়ের পাশাপাশি অপচয় হতো অর্থেরও। তবে আমার আদালত অ্যাপস চালুর পর থেকে ঘরে বসে বা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গেলে মুহূর্তেই জানা যাচ্ছে মামলার সর্বশেষ তথ্য। এতে সবচেয়ে বেশি সুফল পাচ্ছেন চুয়াডাঙ্গা জেলার বিচারপ্রার্থী জনগন।
আদালত সূত্র থেকে জানা যায়, জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন মামলার মধ্যে প্রায় শতকরা ৭০ ভাগ মামলা ইতোমধ্যে অনলাইনে অন্তর্ভুক্ত হয়েছে বাকিগুলো প্রক্রিয়াধীন। চীফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার শতভাগের তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার শতভাগ তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে।
গত ৩০ আগস্ট ২০২২ হতে ১২ তম জেলা হিসাবে মামলার তথ্য অনলাইনে দেয়া হচ্ছে । চুয়াডাঙ্গা জেলার সকল আদালতের কজ্বলিস্ট বা কার্য তালিকা, মামলার সংক্ষিপ্ত আদেশ ও পরবর্তী ধার্য তারিখ বিচারপ্রার্থী নিজের মোবাইল থেকে জেনে নিতে পারবেন। এর জন্য তাকে https://causelist.judiciary.gov.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে। চুয়াডাঙ্গা জেলার বিচারপ্রার্থী জনগন যাতে শতভাগ সুফলতা পাই তার জন্য চুয়াডাঙ্গা আদালতের প্রতিটি এজলাসের সামনে উল্লেখিত সুবিধা পাওয়ার তথ্য সম্বলিত ফেস্টুন টাঙ্গানো হয়েছে। উল্লেখ্য সরকারের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাধ্যমে পর্যায়ক্রমে সকল জেলাসমূহে অনলাইন কজলিস্ট বিষয়ক প্রশিক্ষন দেওয়া হচ্ছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিঁপিঁ অ্যাডভোকেট মোঃ আবু তালেব বিশ্বাস বলেন, এটা বাংলাদেশের স্মার্ট কাজ। সরকার সব ক্ষেত্রে সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে গেছেন। এটা তার একটি জ্বলন্ত উদাহরণ। এই সেবার মাধ্যমে আদালতে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমে আসবে বলে জানালেন, পাবলিক প্রসিকিউট (পিঁপিঁ) মোঃ বেলাল হোসেন ও চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি মোঃ সেলিম উদ্দীন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা