রামুতে ৫০হাজার পিস ইয়াবাসহ এক মহিলা আটক
কক্সবাজারের রামুতে ৫০হাজার পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।রবিবার রাত ১১টায় উপজেলার হাসপাতাল গেইটস্থ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মেসার্স প্রান্তিক ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে র্যাব-১৫ সদস্যরা ইয়াবাসহ মহিলাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীর নাম নাছিমা আক্তার (২৮)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুছড়ি ইউনিয়নের লেমুছড়ি এলাকার মতিউর রহমানের স্ত্রী বলে জানা যায়। র্যাব-১৫ এর প্রেস রিলিজ সূত্রে জানা যায়, কক্সবাজার-চট্টগ্রামগামী মহাসড়কের পূর্ব পাশে মেসার্স প্রান্তিক ফিলিং ষ্টেশনের সামনে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১১টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১৫ এর সদস্যরা। একপর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা নাছিমা আক্তার নামে এক মহিলাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মহিলার দেহ তল্লাশী করে তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় ধৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেন। এদিকে ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান র্যাব-১৫।
এমএসএম / এমএসএম
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
Link Copied