নাদিম হত্যার দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়ে রাঙামাটিতে মানববন্ধন
সাংবাদিক নাদিম হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা। হত্যার সাথে জড়িত সকলকে আইনের সর্বোচ্চ প্রয়োগ চেয়ে মানববন্ধন করেছে তারা।সোমবার (১৯জুন) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকারীরা এতোমধ্যে অধিকাংশই গ্রেপ্তার হয়েছে। এর আগে সাংবাদিক হত্যার পর অনেককেই এভাবে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু দেখা গেছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিছুদিন পর মানুষ যখন এই বিষয়টা ভুলে অন্য বিষয়ে মনোযোগ দেই তারা ঠিকই আইনের ফাঁকফোকর গলিয়ে ছাড়া পেয়ে যায়। এই গ্রেপ্তারও যেন সেই আইওয়াসের মতো না হয়। এটা যেন সত্যিকারভাবে তাদেরকে ফিচারের কাঠগড়ায় দাড়িয়ে আইনের আওতায় এনে প্রকৃত শাস্তি সুনিশ্চিত করা হয়।
বক্তারা বলেন, দেশের, সমাজের, অসংগতি এবং মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লেখনি শক্তির মাধ্যমে তুলে ধরে সাংবাদিক তার পবিত্র কাজটি করে। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নাদিম খুন হলো। সাংবাদিক নাদিমসহ অতীতে যত সাংবাদিন খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু বিচার দাবি জানান তারা।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলার প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সুশীল সমাজের প্রতিনিধি নুরুল আফসার, সুজন এর জেলা কমিটির সাধারন সম্পাদক এম জিসান বখতিয়ার, বাসস রাঙামাটি জেলা সংবাদদাতা মনছুর আলী, এশিয়ান টিভির রাঙামাটি জেলা প্রতিনিধি আলমগীর মানিক বাংলানিউজটোয়েন্টিফোর. কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মঈন উদ্দীন বাপ্পী, ৭১টিভির জেলা প্রতিনিধি উছিংছা রাখাইন কায়েস এবং চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি জিয়াউল হক প্রমুখ।
প্রসঙ্গত, ১৪ জুন রাতে সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরতি পথে বখশিগঞ্জ উপজেলার পাথাটিয়া এলাকায় তার গতি রোধ করে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারময়ান মাহমুদুল আলম বাবু তার ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালায়। আহত অবস্থায় নাদিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসা দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গত ১৫জুন দুপুর পনে ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজটোয়েন্টিফোর. কম জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন