লালমোহনে বালুমহাল না থাকলেও অবাধে চলছে বালু উত্তোলন
ভোলার লালমোহনে বালু মহাল না থাকলেও নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দীর্ঘদিন যাবৎ এমনটা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দিনে দিনে বাড়ছে বালু ব্যবসায়ী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকার মেঘনা নদী থেকে দৈনিক কয়েক হাজার ফুট বালু উত্তোলন করা হচ্ছে। প্রকাশ্যে দুইটি ড্রেজার দিয়ে নদীর ডুবোচর থেকে তোলা হচ্ছে বালু। এসব বালু জাহাজে করে তীরে এনে গড়ে তোলা হয়েছে বালু মহাল। এই অবৈধ বালু উত্তোলনের নেতৃত্ব দিচ্ছেন ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুর ভাই মো. আলমগীর সিকদার। ভাইয়ের প্রভাবকে পুঁজি করে আলমগীর গড়ে তুলেছেন বালুর সম্রাজ্য।
সূত্রের তথ্যমতে, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার ফলে নদীর গতি পরিবর্তন ও নদীর দুই পাড় ভেঙে যায়, এছাড়া ক্ষতি হয় প্রকৃতিরও। যার ফলে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে ২০১০ সালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন করে সরকার। তবে বালুখেকো প্রভাবশালীর কাছে সরকারি আইন কিছুই না। তারা আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধ সংলগ্ন স্থানে কয়েক হাজার ফুট বালু দিয়ে গড়ে তুলেছেন বালুর রাজ্য।
ওই বালু বিক্রির দায়িত্বে থাকা মো. রিয়াজ মৃধা বলেন, চেয়ারম্যানের ভাই আলমগীর মিয়ার বালু এগুলো। যা মেঘনা নদী থেকে উত্তোলন করা হয়েছে। এসব বালুকে লোকাল বালু বলা হয়। যা ট্রাক হিসেবে বিক্রি করা হয়। প্রতিটি ট্রাক দেড়শত ফুট বালু দিয়ে ভর্তি করা হয়। যার দাম পড়ে ৮৫০ টাকা। এতে করে প্রতি ফুট বালুর দাম পড়ে সাড়ে পাঁচ টাকারও বেশি।
মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে অভিযুক্ত মো. আলমগীর সিকদার জানান, আরও মাসখানেক আগে বালু তুলেছি। এখন বন্ধ রয়েছে। যেসব বালু আগে তোলা হয়েছে সেগুলোই এখনও আছে।
ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন বলেন, লালমোহনে কোনো বালু মহল নেই। সেক্ষেত্রে কেউ নদী থেকে বালু উত্তোলন করতে পারবে না। কেউ উত্তোলন করলে তা অবৈধ। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এদিকে, মেঘনার ভাঙনরোধে ইতোমধ্যে প্রায় ১১ শত কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে মেঘনা নদী থেকে এভাবে বালু তুলতে থাকলে ভাঙন ঠেকানো সম্ভব হবে না। তাই দ্রুত এ অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয় সচেতন মহলের।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied