ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৬-২০২৩ বিকাল ৫:৩২
চট্টগ্রামের মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন হয়েছে৷ সোমবার (১৯ জুন) বেলা  ১১ টার মিরসরাই পৌর সদরে ৪ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা মুক্তিযোদ্ধা সন্তান মিরসরাই উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মেদ এর সভাপতিত্বে আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই কমিটির সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল। বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি নয়ন কান্তি ধূম। 
এসময় আরো উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার প্রমুখ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তি যোদ্ধাদের অবদানের কথা বলে শেষ করা যাবে না। দেশ নেত্রী শেখ হাসিনা সবসময় মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আজ   এ ভবন উদ্ভোদন করা হয়েছে। ভবিষ্যতেও আওয়ামী লীগের সরকার সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত