ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দৌলতদিয়ায় ১টি ঘাট বন্ধ, ফেরি চলছে ১২টি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ১২:১৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির কারণে ফেরিঘাটের পন্টুনের এ্যাপ্রোচ সড়ক ডুবে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (২০ জুন) সকালে এপ্রোচ সড়ক ডুবে যাওয়ায় ১টি ফেরিঘাট বন্ধ রয়েছে। চারটি ফেরিঘাটের মধ্যে একটি ফেরিঘাট বন্ধ থাকায় যানবাহন পারাপারে ভোগান্তি বেড়েছে।

এর আগে গতকাল সোমবার (১৯ জুন) হঠাৎ পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে দৌলতদিয়ার চারটি ফেরিঘাটের মধ্যে ৩ ও ৪ নম্বর ঘাট দুটির র‍্যাম ও এপ্রোচ সড়কে পানি উঠে যাওয়ায় ঘাট দুইটি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিএ ও সড়ক ও জনপথ (সওজ) ঘাট দুটি মেরামত করে।পরে আজ মঙ্গলবার সকালে ৪ নম্বর ঘাটটি পুনরায় সচল হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, হঠাৎ পানি বৃদ্ধির কারণে র‍্যামের মাথা তলিয়ে যাওয়ায় সোমবার (১৯ জুন) দুপুর ১২টা থেকে ৪ নম্বর ঘাট বন্ধ হয়। এর আগে পানিতে র‍্যাম তলিয়ে যাওয়ায় এবং সড়ক সংস্কারের কারণে শনিবার থেকে ৩ নম্বর ঘাট বন্ধ আছে। সোমবার সকালে ৬ নম্বর ঘাটটি বিআইডব্লিউটিসি চালু করলেও ইউটিলিটি (ছোট) ফেরির পন্টুন হওয়ায় বড় ফেরি ভিড়তে পারছে না। বড় ফেরির একমাত্র ৭ নম্বর ঘাট চালু থাকলেও র‍্যামের মাথা পানির নিচে তলিয়ে গেছে। যেকোনো মুহূর্তে এটি বন্ধের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, হঠাৎ পানি বাড়ায় সবকটি ঘাটের র‍্যামের মাথা তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। রেকারের সাহায্যে র‍্যাম লো-ওয়াটার থেকে মিড-ওয়াটার লেভেলে স্থানান্তর শেষে ৪ নম্বর ঘাটটি সচল হয়েছে। বর্তমানে ৪, ৬ ও ৭ নম্বর ঘাট চালু রয়েছে। ৩ নম্বর ঘাটে সংষ্কারের কাজ চলছে। আশা করি দুপুরের মধ্যে ৩ নম্বর ঘাটও চালু হয়ে যাবে। বর্তমানে যানবাহন পারাপারের জন্য ১২টি ফেরি সচল রয়েছে।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ