ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় ইউপি সদস্যকে হুমকিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচারের ঘটনায় থানায় জিডি


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ১২:২৯
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীতে ইউপি সদস্যকে মোবাইলে হুমকিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে মানবাধিকার পরিচয় দানকারী মোঃ মশিউর রহমানের নামে পাইকগাছা থানায় জিডি করেছেন ইউপি সদস্য বিষ্ণুপদ রায়।  জিডি-৯৫৬ তাং-১৮-০৬-২৩।
 
উপজেলার হরিঢালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বিষ্ণুপদ রায় স্থানীয় সাংবাদিকদের নিকট এ ঘটনায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ ও জিডি সূত্রে জানাযায়, পাইকগাছা থানার চককাওয়ালী গ্রামের মনিরুদ্দিন সরদারের ছেলে মানবাধিকার কর্মি পরিচয়ে মোঃ মসিউর রহমান (৪০) ইউপি সদস্য বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া নানা অভিযোগ তুলে তার সাথে দেখা করার জন্য ০১৩০৫৩৫২২১২ ও ০১৯৪৯৫১৬৭৩৯ নম্বর মোবাইল ফোন থেকে বেশ কিছুদিন ধরে ইউপি সদস্যকে বিভিন্ন চাপ সৃষ্টি করে। 
 
ইউপি সদস্য তার সাথে দেখা না করায় ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানা হুমকি প্রদান করেন। এছাড়া গত ১৮ জুন জিএম মশিউর রহমানের আইডি থেকে ফেইসবুকে জনপ্রিয় ইউপি মেম্বর বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন একটি পোষ্ট দেওয়া হয় বলে তিনি জিডিতে উল্লেখ করেন। এ বিষয়ে ইউপি সদস্য বিষ্ণুপদ রায় বলেন, গত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকে একটি কুচক্রিমহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, এ ঘটনা সেই ষড়যন্ত্রের অংশ। তিনি বর্তমান নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান। এ বিষয়ে অভিযুক্ত মোঃ মশিউরের কাছে জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেন নি।

এমএসএম / এমএসএম

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩

বরগুনায় চিফ হুইপের হেলিকপ্টার অবতরণে ভাঙা হলো ১০ দোকান

ভূরুঙ্গামারীতে ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে