কুকি-চিনসহ সকল অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনার দাবি
পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টসহ সকল অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
সচেতন মহল বলেন, ‘বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তৎপর, যেখানে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে, আমাদের সেনাবাহিনী তাদের ঘাঁটিগুলি গুড়িয়ে দিচ্ছে এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে তারা কোণঠাসা করেছে। এখানে উন্নয়নের অন্যতম বাধা হচ্ছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি। পার্বত্য চট্টগ্রামে যারা অবৈধ অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করছে, তাদের কাছ থেকে সেসব অবৈধ অস্ত্র উদ্ধার করা দরকার এবং এসব অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনা দরকার, যাতে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের কাজ ত্বরান্বিত হয়।’
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ভূমিকা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন মহল বলেন, ‘কিছু দিন আগে আমাদের কাপ্তাই চিৎমরম বাজারের বাজার চৌধুরীকে অবৈধ অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে যায়। কিন্তুসেনাবাহিনীর মুভমেন্ট শুরু হলে তারা তাকে ছেড়ে দেয়। সেনাবাহিনীর মুভমেন্টের কারণেই সেখানে আমরা শান্তিতে আছি।’
সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট করার জন্য তাদের উপর গুলি ছোঁড়া হচ্ছে। তাদেরকে গুলি করে মারার ঘটনাও ঘটছে। সচেতন মহল এর তীব্র নিন্দা জানায়। সারা পার্বত্য চট্টগ্রামে যারা অবৈধ অস্ত্রধারী আছে, যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কারণ, একটি অঞ্চলে যদি শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল থাকে তাহলেই সেখানে উন্নয়ন সম্ভব। উন্নয়নের জন্য মানুষের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা প্রয়োজন। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সকলকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য দাবি জানায়।’
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল