ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সমন্বিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ২:৩৬
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ও বিভাগ পছন্দক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতি ৫০০ টাকা করে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ সকালের সময়কে এসব তথ্য জানান।
 
 তিনি আরও জানান, আজ (মঙ্গলবার) বিকেল চারটা থেকে শুরু হবে ভর্তি কার্যক্রম যা চলবে ২৭ জুন (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রতি ৫০০ টাকা করে সর্বমোট যে কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তত টাকা দিতে হবে। এদিকে গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '২০ জুন থেকে গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে প্রকাশিত হবে।'
 
জানা যায়, চারুকলা, সংগীত, নাট্যকলা এসব বিশেষত  বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে ৯ জুলাই (রবিবার)। আর ব্যবহারিক পরীক্ষার ফলাফল দেওয়া হবে ১২ জুলাই (বুধবার)। এবার ভর্তি কার্যক্রম ৩ ধাপেই শেষ করার পরিকল্পনা গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির। প্রথম ধাপে ভর্তি শুরু ২০ থেকে ২৪ জুলাই। দ্বিতীয় ধাপে ভর্তি শুরু ২৮ থেকে ৩০ জুলাই। তৃতীয় ধাপে ভর্তি শুরু ৩ থেকে ৫ আগষ্ট। এরপর নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে ১০ আগষ্ট থেকে। 
 
এ বছর ২২ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, ‘বি’ ইউনিটে (মানবিক) পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ, ‘সি’ ইউনিটে (ব্যবসায় অনুষদ) পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু