ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

১ টি ব্রিজের অভাবে ৪ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ৪:২৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ১ টি বিজ্রের অভাবে বিচ্ছিন্ন হয়ে আছে ৪ গ্রামের মানুষ। খাল পার হতে গিয়ে এ পর্যন্ত ডুবে মারা যায় ৪ জন শিশু, ব্যাহত হচ্ছে কোমল মতি শিশুদের  শিক্ষা কার্যক্রম, রপ্তানি করতে না পারায় কৃষকরা পাচ্ছেনা ফসলের নায্য দাম ভোগান্তিতে ৪ গ্রামের মানুষ।

২০ জুন (মঙ্গলবার)  দুপুর ২ টায় চর পানা উল্যাহ গ্রামের গোপাল খালের মধ্যে দাঁড়িয়ে  ব্রিজের দাবীতে মানববন্ধন করে করেছে শতশত  ভুক্তোভোগী নারী পুরুষ এলাকাবাসী ও জনসাধরণ। বক্তারা বলেন, ৭ নং ওয়ার্ড চর পানাউল্যাহ গ্রামে অবস্থিত বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়কের ও দিয়ে গোপাল খাল প্রকাশ ভুলুয়া  খালের দুপাশে  উত্তর বাগ্যা, দক্ষিন বাগ্যা, চর কলাকপা, চর রমিজ গ্রাম রয়েছে দীর্ঘ ৫০ বছর ধরে কোন ব্রিজ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ৪ গ্রামের মানুষদের,  জীবনের ঝুকি নিয়ে খাল পার হতে হয় তাদের, একাধিকবার বাঁশের সাঁকো করা হলেও তা কিছুদিন পর আবার ভেঙ্গে যায়, খাল পারাপার হতে গিয়ে এ পর্যন্ত মারা গেছে ৪ জনের অধিক শিশু কিশোর।

ব্রিজ না থাকায় কৃষকরা পড়ছেন বিপাকে রবি শষ্য অন্যত্র নিতে না পেরে বাধ্য হয়েও অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হয় কম মূল্যে।  এছাড়া দুপারে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ব্রিজ না থাকায় শিশু কিশোররা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন, আতংকে থাকে পরিবারের সদস্যরা।বক্তারা অতি দ্রুত চর পানা উল্যাহ গ্রামের গোপাল খালে একটি ব্রিজের জন্য সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ইঞ্জিনিয়ার,  নোয়াখালী এলজিডি অফিসসহ এমপি,  মন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।

মনববন্ধনে বক্তব্য রাখেন, ডাক্তার আলতাপ, স্থানীয় ব্যবসায়ী শেখ ফরিদ, ছাত্রলীগ নেতা তানভির হোসেন সোহেল, জেসমিন আক্তার, শিল্পী আক্তার প্রমূখ।এসময় মানববন্ধকারি গোপাল খালে একটি  ব্রিজ চাই ব্রিজ, চাই বলে স্লোগান দিতে থাকে।

১ নং চর জব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক বলেন, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়ত করে, ব্রিজের অভাবে এলাকাটি অবহেলিত হয়ে আছে তিনি ব্রিজটি নির্মাণের দাবী জানিয়ে সুবর্ণচর উপজেলার সংশ্লিষ্ঠ কর্মকর্তা এবং নোয়াখালী স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর,  নোয়াখালী ৪ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করে দ্রুত ব্রিজটি নির্মাণ করা জন্য জোর দাবী জানান।

সুবর্ণচর উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহজালাল বলেন, ব্রিজের জন্য আমরা জায়গাটি পরিদর্শন করেছি, ব্রিজটি ৬০ মিটার,  এমপি সাহেবের ডিও লেটার দিয়ে আমরা আবেদন করে রেখেছি একটু সময় লাগলেও ব্রিজটি নির্মাণ হবে। 

এমএসএম / এমএসএম

মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা

‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার

মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত