ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সম্পাদককে হত্যার উদ্দেশ্যে দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে হামলা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২০-৬-২০২৩ বিকাল ৫:১৬

খুলনা মহানগরীর সদর থানাধীন ফুল মার্কেট এলাকায় অবস্থিত দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে সম্পাদককে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে সন্ত্রাসিরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে দৈনিক দেশ সংযোগ কার্যালয়ে এ হামলা হয়। এ সময়ে পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠান কাকন প্রিন্টিং প্রেসেও হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে সন্ত্রাসিরা। 
দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ খুলনার সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি।  
সিসিটিভি ফুটেজে হামলার চিত্র দেখা গেছে। ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ, আওয়ামীলীগ, বিএনপি এবং সাংবাদিক  নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২০জুন) দুপুর একটার দিকে সদর থানাধীন ফুল মার্কেট এলাকায় অবস্থিত প্রেস ক্লাব ২ এর গেটে ৫/৬জন যুবক দেশীয় অস্ত্রসহ প্রবেশ করেন। এ সময় দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসের জানালা ও কাকন প্রিন্টিংপ্রেসের কাঁচের দরজা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর করে চলে যায়। স্থানীয়রা ঘটনার কোন কিছুই বুঝে ওঠার আগে ওই অস্ত্রধারীরা পালিয়ে যায়। এ সময় দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক নামাজ পড়ছিলেন। হামলার চিৎকারে ষ্টাফরা দেীড়ে আসলে সন্ত্রাসিরা পালিয়ে যায়। 
পুলিশ বলছে যেহেতু সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মিঃ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন ও সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর বলেন, সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা তাদের সণাক্ত ও গ্রেফতারের অভিযান কার্যক্রম শুরু করেছি। হামলাকারীদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হামলার আসল রহস্য পাওয়া যাবে। এ হামলার ঘটনায়  মামলার প্রক্রিয়া চলমান বলে তিনি জানান।

 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়