ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় জনদুর্ভোগ নিরসনে কাজ করছেন সমাজসেবক গোলাম আজম


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ৩:১৩

নওগাঁর মান্দার বিষ্ণুপুর ইউপির জনদুর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী এসএম গোলাম আজম। আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন থেকে অত্র ইউপির সাধারণ ও অবহেলিত মানুষজনকে নিয়ে সামাজিক উন্নয়নে কাজ করে চলেছেন তিনি। ইউপির বিভিন্ন অবহেলিত রাস্তাঘাটে ব্যক্তি উদ্যোগে কাজ করে যাচ্ছেন। যেসব এলাকায় মানুষজন চলাচল করতে পারে না, কাদাপানি জমে থাকে সেসব এলাকায় নিজ অর্থায়নে ইট ফেলে কাজ করে চলেছেন তিনি। এভাবে কয়েকটি গ্রামের রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন। দীর্ঘদিন ধরে নিজ অর্থায়নে অত্র ইউনিয়নের কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, মানুষের বিপদ-আপদে আর্থিক সহায়তা করে ব্যাপক সুনাম অর্জন করেছেন এলাকায়। আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী হয়ে ভোটযুদ্ধে জয়লাভ করে বিষ্ণুপুর ইউপির মানুয়ের সেবা আরো বেগবান করতে চান তিনি।

স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে নিরলসভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তিনি। এলাকার উন্নয়নে প্রত্যেকটি কাজে তার হস্তক্ষেপ রয়েছে। মানুষের বিপদ-আপদে তাকে সব সময় পাশে পাওয়া যায়।  

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী এসএম গোলাম আজমের সাথে কথা হলে তিনি জানান, আমি দীর্ঘদিন থেকে মান্দা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক ও তার ছেলে সুজাউদৌলা বিপ্লবের সার্বিক সহযোগিতায় এবং তাদের দিকনির্দেশনায় বিষ্ণুপুর ইউপির সাধারণ মানুষজনদের নিয়ে কাজ করে যাচ্ছি। বন্যাকবলিত এলাকা হওয়ায় রাস্তাঘাটের বেহালদশা দেখে সাধ্যানুযায়ী রাস্তাঘাটের কিছু কাজ করে জনগণের দুর্ভোগ লাঘবের চেষ্টা করছি। সমাজের উন্নয়নমূলক কাজে আমি বদ্ধপরিকর।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬