মান্দায় এসডিএফের স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদের হলরুমে এসডিএফের নওগাঁ জেলা ব্যবস্থাপক শরিফুল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি।
স্টেকহোল্ডার কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সহকারী যুব উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নুরুল্যাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু সাঈদ জালাল, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এসডিএফের সুবিধাভোগীরা।
কর্মশালায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সকলের কাছে তাদের বিভিন্ন কার্যক্রম ও মিশন তুলে ধরেন। তাদের মিশন হলো সমন্বিত কর্মসূচির সহায়তায় দরিদ্র বিমোচনের মাধ্যমে দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি নিরসন ও বিপদাপন্নতা হ্রাস এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা। এর মধ্যে মান্দা উপজেলায় ৬টি ইউনিয়নের ৫০টি গ্রামে ৭ হাজার ৯শত ৪০জন উপকারভোগী রয়েছে।
এমএসএম / এমএসএম
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা
দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ
কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ
সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ
ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন
দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ
পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ
নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার