ইউপি চেয়ারম্যান-মেম্বারের ভুল স্বীকার, বয়স্কভাতা পুনরায় চালু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেলেখা বেগম নামে এক বয়স্ক বৃদ্ধাকে জীবিত থাকা সত্ত্বেও তার ‘মৃত্যুসনদ’ জারি করে বয়স্কভাতা বন্ধ করে দেয়ায় ‘ভুল’ স্বীকার করে ক্ষমা চেয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য (মেম্বার)। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানিয়েছেন, জেলেখার ভাতা পুনরায় চালু করে দেয়া হয়েছে।
উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সন্ধ্যারই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী জেলেখা বেগম প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বয়স্কভাতা পাচ্ছিলেন। হঠাৎ তার ভাতা বন্ধ হয়ে যায়। বিষয়টি জানতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যান তিনি। সেখানে তাকে বলা হয়, তিনি ‘মারা গেছেন’ জেনে তার ভাতা বন্ধ করে অন্য একজনকে দেয়া হচ্ছে। এ বিষয়ে গত ২৬ মে ২০২৩ ইং তারিখে দৈনিক সকালের সময়ে খবরও প্রকাশ হয়।
জানা যায়, এই পরিস্থিতির জন্য বৃদ্ধা জেলেখার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ও ৯নং ওয়ার্ডের মেম্বার বাদশা। পাশাপাশি তারা ইউএনও বরাবরও লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করেছেন।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছিল এবং উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করছিল। তদন্তে প্রমাণিত হয় যে, বয়স্কভাতা সেবাগ্রহীতা একজন জীবিত বৃদ্ধা নারীর মৃত্যুসনদ জারি হয়েছে। যার কারণে ভাতাবঞ্চিত হন ওই বৃদ্ধা। তদন্তের শুনানি শেষে ইউপি চেয়ারম্যান ও মেম্বার উভয়ে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন।’
ইউএনও আরও বলেন, ‘তারা লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন- ভুলবশত ওই জীবিত বৃদ্ধার মৃত্যুর প্রত্যয়নপত্র জারি হয়েছে। আর কখনো যাচাই-বাছাই না করে কোনো কাগজে তারা স্বাক্ষর করবেন না এবং পরে এ ধরনের ভুল আর হবে না। যদি হয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলেছেন তারা।’
ওই বৃদ্ধার বয়স্কভাতা আবার চালু করে দেয়া হয়েছে জানিয়ে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘যে সময় তিনি ভাতাবঞ্চিত ছিলেন সে সময়ের ক্ষতিপূরণও তাকে দেয়া হয়েছে।’
এদিকে জেলেখা বেগম তার বাতিল হওয়া বয়স্ক ভাতার কার্ড পুনরায় বহাল হওয়ায় ও বঞ্চিত টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে বলেন, আমি সরকারের দোয়া বয়স্ক ভাতার টাকা আমার মোবাইলে আগের মত আবার টাকা তুললাম। আমার আর কোন অভিযোগ নাই,আমি উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় আমি আমার বাতিল হওয়া বয়স্ক ভাতার কার্ড ফিরে পেয়েছি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied