ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

১০ বছরের সাজাপ্রাপ্ত ও নিখোঁজ মামলার এক নম্বর আসামী গ্রেপ্তার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ৩:৩৬
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগশন (পিবিআই) এর ব্রাহ্মণবাড়িয়া শাখার সদস্যরা সরাইলের নিখোঁজ শাহরিয়ার আবেদীন জিদান (০৯)কে উদ্ধার করেছে। গত ১৪ জুন রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকার হাজী আফসার উদ্দিন রোডের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে। এ সময় ভিকটিম শাহরিয়ার আবেদীন জিদানকে তত্ত্বাবধানকারী ও ভিকটিমের মামা সৈয়দ মোতাহের আহমেদ ওরফে রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন পিবিআইর সদস্যরা। এর আগে শিশু শাহরিয়ার আবেদীন জিদান নিখোঁজের ঘটনায় সরাইল থানায় ৩৬৫/৩৪ ধারায় গত ২১ মে একটি সিআর মামলা রুজু করা হয়।
জানা গেছে, পিবিআই এর এডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম এর দিকনির্দেশনা ও জেলার পিবিআই পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদারের তত্ত্বাবধানে মামলাটি তদন্ত করছিলেন উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহেদুজ্জামান চৌধুরী। তিনি পিবিআই এর সদর দপ্তরের এলআইসি শাখার সহযোগিতায় ভিকটিম শাহরিয়া আবেদীন জিদানের অবস্থান শনাক্ত করেন। পরে বিধিমতে সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হওয়ায় ভিকটিমের মামা সৈয়দ মোতাহের আহমদ ওরফে রেজাকে আটক করে। রেজা সিলেটের ওসমানীনগর থানার দয়ামীর এলাকার মৃত সৈয়দ মোশাহিদ মিয়ার ছেলে। পিবিআই সদস্যরা ওসমানীনগর থানায় যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করার জন্য। ওসমানীনগর থানা পুলিশ জানায়- আটক হওয়া মোতাহের সিলেটের একটি আদালতের দেয়া ১০ বছর সশ্রম কারাদ-প্রাপ্ত আসামী। পরে পিবিআই সদস্যরা মোতাহেরকে সিলেটের ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন