বগুড়ায় এক দিনে ২৬ জনের মৃত্যু
বগুড়ায় করোনা ও উপসর্গে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৮ জন এবং উপসর্গে ৮ জন মারা গেছেন। সোমবার (২ আগস্ট) জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- আদমদীঘির মোমেনা (৬০), শাজাহানপুরের আবদুল আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), আদমদীঘির আকতার বানু (৮৫), সদরের জয়নুল (৭১), মতিউর (৬০), বজলার রহমান (৭৫), বাধন চন্দ্র (৬৫) ও শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০)।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় আরো ১২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ। এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬২ জন, জিন এক্সপার্ট মেশিনে চার নমুনায় তিনজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৯ নমুনায় ৫১ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩ নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, এদের মধ্যে সদরে ৬১ জন, শাজাহানপুরে ১৯ জন, শিবগঞ্জে ১২ জন, শেরপুরে ছয়জন, গাবতলীতে ছয়জন, আদমদীঘিতে পাঁচজন, দুপচাঁচিয়ায় পাঁচজন, ধুনটে চারজন, নন্দীগ্রামে তিনজন, সারিয়াকান্দিতে দুজন, সোনাতলায় দুজন ও কাহালুতে একজন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন এবং মারা গেছেন ৫৮২ জন।
জামান / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের