কপিলমুনিতে আটক অনলাইন জুয়ার ৫ সদস্যর বিরুদ্ধে মামলা
পাইকগাছার কপিলমুনিতে (1x Bet) অনএক্স বেট অ্যাপস পরিচালনা করে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে জুয়াখেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময় ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুর রহমান জানন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি এলাকায় ওয়ানএক্স বেট নামে একটি অ্যাপস ব্যবহার করে অবৈধভাবে ই- ট্রানজেকশন করছে এমন সংবাদ পেয়ে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার নোয়াকাটি গ্রামের হোসেন মোড়লের ছেলে সিদ্দিক মোড়ল(৪৩), রুহুল কুদ্দুসের ছেলে শেখ জাহিদুল ইসলাম(২৪), শহিদুল সরদারের ছেলে স্বাধীন(২০), লোকমান হাকিমের ছেলে রাফসান(২০), সবুজ সরদারের ছেলে পারভেজ সরদার (২২) কে আটক করা হয়। তারা দীর্ঘদিন ভাড়া বাসা নিয়ে ওয়ানএক্সবেট সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনুমোদন হীন অনলাইন মোবাইল জুয়া চালিয়ে আসছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান,অনলাইন জুয়া খেলার সময় ৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভনের পাশাপাশি মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশনসহ নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছে চক্রটি। আটক ব্যক্তিদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩
বরগুনায় চিফ হুইপের হেলিকপ্টার অবতরণে ভাঙা হলো ১০ দোকান
ভূরুঙ্গামারীতে ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
Link Copied