ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সৌম্যকে পছন্দ হাথুরুর, সুযোগ মিলবে বিশ্বকাপে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৬-২০২৩ দুপুর ১২:৭

ক্রিকেট পাড়ায় একটা কথা চাওর আছে, চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের ছাত্রদের একজন সৌম্য সরকার। সেটার অবশ্য যথেষ্ট কারণও আছে। প্রথম দফায় যখন বাংলাদেশের কোচ ছিলেন হাথুরু, তখন দলের নিয়মিত সদস্য ছিলেন সৌম্য। এরপর  ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েন এই ওপেনার। কিন্তু ৬ বছর পর আবার যখন হেড কোচের ভূমিকায় হাথুরু, তখন আরও একবার সৌম্যের ওপর বাড়তি নজর এই লঙ্কান মাস্টারমাইন্ডের।

গত কয়েকদিন ধরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে নিয়মিতই অনুশীলন করছেন সৌম্য। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাট-বল হাতে নিজেকে ফিরে পাওয়ার মিশনে লড়ছেন বাঁহাতি এই ব্যাটার। সেই অনুশীলন প্রধান কোচ হাথুরু নিজে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করছেন। গতকাল বুধবারও দেখা গেছে হাথুরু নিজে থেকে সৌম্যের সঙ্গে কাজ করছেন।

এই বাঁহাতি ওপেনার ব্যাটিং অর্ডারে লোয়ার মিডল অর্ডারেও ব্যাটিং করেছেন। আর আসন্ন বিশ্বকাপ দলে সাত নম্বর পজিশন নিয়ে এখনও ধোয়াশা রয়ে গেছে। এই পজিশনের জন্য বেশ কয়েকজনকে ভাবা হচ্ছে। সেই তালিকায় যোগ হতে পারেন সৌম্যও, এমন ধারণা অনেকেরই। পাশাপাশি অনুশীলনে সৌম্যের ওপর বাড়তি নজর থাকয় অনেকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলছেন, লম্বা সময় পর আবারও দলে ফিরতে পারেন সৌম্য।  

প্রধান কোচ হাথুরু অবশ্য পাইপ লাইনের ক্রিকেটারদের নিয়মিতই খোঁজ খবর রাখেন। এ নিয়ে গতকাল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানান সে সবাইকে খেলার স্বাধীনতা দেয়, 'হাথুরু কিন্তু সব খেলোয়াড়কে অনেক স্বাধীনতা দেয়। নিজের স্বভাবজাত খেলাটা খেলতে বলে। ভুল করলে ও বলে, এটা এভাবে করলে ভালো হত। ওটাকে নিয়ে যে অনেক কিছু বলে, ওইরকম কিছ না। একজন খেলেয়াড়ের স্বাধীনতা আছে, ও ই জিনিসটা দেয়।' 

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত