বাবা-ভাইয়ের পিটুনিতে প্রাণ গেল নবীনগরে বাকপ্রতিবন্ধীর
নিজের পরিবারের লোকজনের হাতে মার খেয়ে চিকিৎসাধীন অবস্থায় বাকপ্রতিবন্ধী হেদায়েত উল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে আজ বৃহস্প্রতিবার (২২ জুন) দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হেদায়েত উল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউরা গ্রামের মজিদ মোল্লার ছেলে।জানা যায়, জুলাইপাড়া গ্রামের মজিদ মোল্লার ২ ছেলে ৪ মেয়ে। দুই ছেলের মধ্যে বড় ছেলে মো. হেদায়েত উল্লাহ জন্মের থেকেই বাকপ্রতিবন্ধী। হেদায়েত উল্লাহ তিন বছর আগে একই গ্রামের আবুল খায়ের মিয়ার মেয়েকে বিয়ে করেন। তার একটি সন্তান রয়েছে। তিনি বাকপ্রতিবন্ধী হওয়ায় হেদায়েত উল্লাহ ও তার স্ত্রীর ওপর জুলুম-নির্যাতন করে আসছে মা, বাবা, ভাই ও বোনসহ পরিবারের সবাই। ১৬ জুন সন্ধ্যায় তার বাবা ও ছোট ভাই মিলে তাকে মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থা তাকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে। ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ তিনি মারা যান। গ্রামবাসীর অভিযোগ, সম্পত্তির লোভে পরিবারের লোকজন তাকে হত্যা করেছে।হেদায়েত উল্লার স্ত্রী রাকিবা আক্তার বলেন, আমাকে ও আমার স্বামীকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে আমার শ্বশুর, দেবর, ননদ ও শাশুড়ি। কয়েক দিন আগে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ১৬ জুন রাতে আমার স্বামীকে মারধর করে গুরুতর আহত করে। মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেছি। আমার স্বামী চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন। আমার স্বামীকে নির্মমভাবে হত্যা যারা হত্যা করেছে, আমি তাদের বিচার দাবি করছি।ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিভিন্ন মাধ্যম থেকে বাকপ্রতিবন্ধী হেদায়েত উল্লাহ নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied