ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় অবৈধ বাঁশের হাট সরিয়ে নেওয়ার নির্দেশ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৩ দুপুর ৪:৩১

নওগাঁর মান্দায় সরকারি জমিতে প্রধান শিক্ষকের অবৈধভাবে বসানো বাঁশের হাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমি কর্মকর্তা জাকির মুন্সি। গত বুধবার (২১ জুন) অবৈধ বাঁশের  হাটের জমি সংক্রান্ত  অভিযোগের শুনানী অন্তে এই নির্দেশ দেন তিনি।

জানাগেছে, উপজেলার  নুরুল্যাবাদ ইউপির জোতবাজার ত্রিমোহনী এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে বাঁশের হাট বসিয়ে ইজারা প্রদান করে আসছিলেন ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি ফজলে এলাহী তারেক। তারেক নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের নামে সরকারি জমিতে বাঁশের হাট বসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

এমন ঘটনার প্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারীতে আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ী ওই প্রধান শিক্ষকের 
বিরুদ্ধে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ এবং অনুলিপি প্রেরণ করেন।অভিযোগ  পেয়ে সহকারি কমিশনার (ভূমি) জাকির মুন্সি নুরুল্যাবাদ ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা রফিকুল ইসলামকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য বলেন। তিনি যথা সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।নিয়মনুযায়ী  তদন্ত প্রতিবেদন পর্যালোচনা ও শুনানী শেষে ৭ ( সাত) কার্যদিবসের মধ্যে উক্ত অবৈধ বাঁশের হাট সরিয়ে নিতে বলেন।

এব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক জানান,প্রধান শিক্ষক নিজের ইচ্ছায় সরকারি জমিতে বাঁশের হাট বসিয়ে  ইজারা প্রদান করেছেন।যাহা বিধি সম্মত নয়।এজন্য প্রধান শিক্ষক ফজলে এলাহী তারেক কে ৭ (সাত) কার্য দিবসের মধ্যে বাঁশ হাট সরিয়ে নিতে বলেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নিলে আইনগত গতভাবে ব্যবস্থা নিবেন স্যার।

 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬