দুবাই কনসুলেটে এসজেএফ-এর প্রতিনিধিদের সাথে মতবিনিময়
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন নেওয়ার সাড়ে তিন বছরের মাথায় স্থানীয় দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিচ্ছে সরকার। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে প্রবাসীদের পরিচয়পত্র প্রদানের কাজ।
মঙ্গবার ২০ জুন, ২০২৩ দুবাই কনসুলেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ কার্যক্রমে আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেটের মাধ্যমে প্রাথমিকভাবে নতুন জাতীয় পরিচয়পত্র এবং পরবর্তীতে পুরনো পরিচয়পত্রের সংশোধনীসহ অন্যান্য সেবা দেওয়ার কাজ অব্যাহত আছে। এ কাজে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিয়ে নির্বাচন কমিশনের ১৮ সদস্যের একটি কারিগরি দল সংযুক্ত আরব আমিরাতে কর্মকাণ্ড শুরু করেন।
দুবাই কনসুলেট এর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সার্ক সাংবাদিক ফোরামের আমিরাতে নিযুক্ত প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, "প্রবাসীদের বিভিন্ন সেবার মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রদান বিশেষ গুরুত্ব বহন করছে। আমিরাতে আমরা বেশ দক্ষতার সাথে কাজ করে যাচ্ছি। আশা করি সফলভাবে প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দিতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন সার্ক সাংবাদিক ফোরামের সংযুক্ত আরব আমিরাত সভাপতি মাই টিভির আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দীন মুন্না, সাংগঠনিক সম্পাদক সাগর দেব প্রমুখ।
শাফিন / শাফিন
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব