নবীনগরে আওয়ামীলীগের ৭৪'তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বাংলার স্বাধীকার আন্দোলন থেকে শুরু করে প্রতিটা লড়াই –সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। আজ ২৩শে জুন দলটির ৭৪" তম প্রতিষ্ঠাবার্ষিকী। সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা আওয়ামীলীগ দিনটি কে যথাযথ মর্যাদায় উদযাপিত করে। দলীয় অফিসের সামনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কাজ শুরু করে। একটি শুভেচ্ছা রেলী শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে,পরবর্তী সময়ে দলীয় আওয়ামীলীগ কার্য্যালয়ে এক আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতির অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ০৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল । জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরকার, বীরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিয়াজুল হক কাজল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, ধর্মবিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কবির আহমেদ, উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সদস্য শামিম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি- সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ শ্রমিক লীগের শত শত নেতৃত্ববৃন্দ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন