শরণখোলা উপজেলা তৃণমূল বিএনপির অভিযোগ
আ.লীগ-জাতীয় পার্টিরসহ বিতর্কিতদের নিয়ে করা হয়েছে আহবায়ক কমিটি
বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিতর্কিত ও নিষ্ক্রিয়দের নিয়ে গঠন করা হয়েছে। অনেকে ২০০৯ সালের পর থেকে আজপর্যন্ত দলীয় কোনো কর্মকান্ডে নেই। আবার কেউ কেউ দীর্ঘ বছর ধরে প্রবাসে রয়েছেন। এমনকি আওয়ামীলীগ ও জাতীয় পার্টির কর্মীদেরও এই আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে। শুক্রবার (২৩জুন) দুপুরে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
তৃণমূল বিএনপির এই সংবাদ সম্মেলনে সদ্যঘোষিত আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আ. সবুর আকন বলেন, জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিমের অনুপস্থিতিতে ভরাপ্রাপ্ত আহবায়ক কামরুল ইসলাম গোরা ও সদস্য সচিব মোজাফ্ফর আলম তড়িঘড়ি করে বিতর্কিতদের সংযুক্ত করে আহবায়ক কমিটি ঘোষনা দিয়েছেন।
তিনি বলেন, উপজেলা বিএনপির ত্রæটিপূর্ণ এই আহবায়ক কমিটির ৭নম্বর যুগ্ম-আহবায়ক আলতাফ হোােসন জমাদ্দার ২০২৮ সালে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগ দেন। তিনি এখনো সেই (আ.লীগ) দলেই আছেন। ১৪নম্বর সদস্য টিএম জসিম উদ্দিন জাফর জাতীয় পার্টির একাংশের (কাজী জাফর) সঙ্গে যুক্ত ছিলেন। ১১নম্বর সদস্য শাহজাহান দুলাল আমেরিকা প্রবাসী। ১৩ নম্বর সদস্য সরোয়ার হোসেন জমাদ্দার ও ২৬নম্বর সদস্য বেল্লাল হোসেন মিলন এলাকার বাইরে বসবাস করেন। ২০০৯ সালের পর থেকে দলীয় কোনো কর্মকান্ডে তাদের পাওয়া যায়নি। অনেকে তাদের চাকরি ও ব্যবসা নিয়ে ব্যস্ত। এভাবে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটিতে তিনের দুই অংশ সদস্য রয়েছেন যাদের দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই।
উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সবুর আকনসহ তৃণমুল নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সামনে সরকার বিরোধী অনেক কর্মসূচী রয়েছে। এই কমিটির কাউকেই আগামী আন্দোলন-সংগ্রামে পাওয়া যাবে না। তাই সদ্য গঠিত আহবায়ক কমিটি থেকে নিষ্ক্রিয়দের বাদ দিয়ে ত্যাগীদের সংযুক্ত করার দাবি জানাই।
সংবাদ সম্মেলনে বাস্তুহারা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ তালুকদার, বিএনপি নেতা মোল্লা মিজানুর রহমান, কাওসার আবন, জাহাঙ্গীর তালুকদার, মতিয়ার রহমান, ফুলমিয়া খান, হুমায়ূন কবির, যুবদল নেতা আমিনুর ফকির, আলআমীন পঞ্চায়েতসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে, রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ চলছে কুড়িগ্রামে- ত্রাণমন্ত্রী
শেরপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত
ময়মনসিংহে ন্যাশনাল ডক্টরস ফোরামের জাকাত প্রকল্পে সেলাই মেশিন বিতরণ
দরিদ্রতা কমিয়ে আনাই প্রধান লক্ষ্য- সফিকুর রহমান কিরণ
বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে কুড়িগ্রামে এক লাখ মানুষের ইফতার
শ্রীপুরে আমলসার ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ
বরগুনায় ফসলি জমির মাটি ইটভাটায়, অপসারণের দাবি স্থানীয়দের
ঈদ সামনে রেখে কুতুবদিয়ায় অগ্নি প্রতিরোধে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রচারণা
চট্টগ্রাম বন্দরে ইনল্যান্ড মাষ্টার পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার
আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -২
গজারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
Link Copied