পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ
পাইকগাছায় চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াসের বিরুদ্ধে ব্যাপক অনিয়ন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ইউপি সদস্য ফাতিমা তুজ জোহুরা রুপা গত ১৪ জুন প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রনালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে উপজেলার চাদখালী ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য ফাতিমা তুজ জোহুরা রুপা উল্লেখ করেন ইউপি চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস আমেরিকা প্রবাসী। তিনি নৌকা প্রতিকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী ছিলেন এবং নৌকা প্রতিক পোড়ানো মামলার চার্জশিট ভুক্ত আসামী। আর প্রতি তিন মাস পর পর তিনি ছুটি নিয়ে আমেরিকা যান। শাহাজাদা আবু ইলিয়াস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নানা অনিয়ম, অনাচার ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। তিনি ওয়ার্ড সদস্যদের মূল্যায়ন না করে ক্ষমতার অপব্যবহার করেন। পরিষদের নির্ধারিত বাজেটের চিঠিপত্র দেখান না। প্রতি মাসে মাসিক মিটিং করার কথা থাকলে ও তিনি তা না করে ৩/৪ মাস পরে হঠাৎ করে সদস্যদের ডেকে মাসিক সভা করে সদস্যদের কাছ থেকে সহি স্বাক্ষর করে। নেন ।
ইউপি সদস্যদের পরিষদ থেকে ভাতার টাকা দেওয়ার কথা, তাও তিনি দেন না। প্রায় ২ বছর ধরে চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৪৭এর উপধারা (৩) নিয়ম নীতি তোয়াক্কা না করে ইউনিয়ন পরিষদের আওতাধীন টিআর, কাবিখা, কাবিটা ও থোক সহ অন্যান্য সকল প্রকল্পের বরাদ্দ অর্থ বণ্টন এবং পরিষদের সিংহ ভাগ কাজ একক সিদ্ধান্তে বাস্তবায়ন করে আসছেন। ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা না করে ইচ্ছেমত প্রকল্পের অর্থ বণ্টন করেন। আমি নির্বাচিত হওয়ার প্রায় দুই বছরের শেষের দিকে অনেক কাকুতি মিনতির পর চেয়ারম্যানের নিজস্ব মাটি কাটার মেশিন ভেকু দিয়ে কাজের শর্তে আমাকে একটি কাজ দিলে ও সম্পূর্নটাই রেখেছেন তার নিজের নিয়ন্ত্রনে। এমনকি কাজের টাকা তুলে দিতে হয়েছে ইউপি সচিবের হাতে।
এছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী সংরক্ষিত ইউপি সদস্য হিসেবে রেশিও অনুযায়ী আমার ভাগের স্লিপের মাল, রেশন কার্ড, গর্ভকালিন ভাতা, বিধবা ভাতা বয়স্ক ভাতা, ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ড সহ অন্যান্য সরকারি সকল বরাদ্দ থেকে বঞ্চিত করে তার গড়ে তোলা নিজস্ব বাহিনী ও একান্ত লোকদের দেওয়ার কারনে আমার নির্বাচনী এলাকাধীন জনগন তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের অফিসে গেলে তিনি খুলনা থাকায় সি এ হাবিবুর রহমান বলেন, ডাক যোগে অভিযোগ পেয়েছি, স্যারের ডাক ফাইলে আছে। চেয়ারম্যান শাহজাহান মোঃ আবু ইলিয়াস জানান, নিয়ম মোতাবেক সরকারী সকল সুযোগ- সুবিধা তাকে দেয়া হয়, তিনি পরিষদে আসেন না, আমি তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছি।
এমএসএম / এমএসএম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
Link Copied