দর্শনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্টিত হয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দর্শনা রেলবাজার বঙ্গবন্ধু চত্বরে
দর্শনা পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। শুক্রবার ২৩ জুন দর্শনা রেলবাজার বঙ্গবন্ধু চত্তরে এ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। তিনি বলেন বাংলাদেশকে স্বাধীন করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। এখন নির্বাচন সামনে রেখে যত চ্যালেঞ্জই আসুক না কেন ৭৪ বছরের পরিপক্ব আওয়ামী লীগ তা মোকাবিলা করেই এগিয়ে যাবে। আজ ঐতিহাসিক ২৩ জুন মহান মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেশের স্বাধীনতান অর্জনে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। তাই আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবুর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর মেয়র ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতিয়ার রহমান হাবু।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবীর শাহ, যুগ্ন সম্পাদক গোলাম ফারুক আরিফ, দর্শনা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেফাউর রহমান মন্টু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আ.হাকিম, প্রবীন আওয়ামী লীগ নেতা এরশাদ আলী মাষ্টার, আমীর হোসেন সিআই, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, হাজী আব্দুল জলিল, আ'লীগ নেতা, বিল্লাল হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট সহ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied