ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কয়লাবাহী জাহাজ ভিড়েছে পায়রা বন্দরে


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৩-৬-২০২৩ বিকাল ৬:৯

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেঘাওর্য়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪১ হাজার ২ শ‘ ০৭ মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরে এসেছে এমভি অ্যাথেনা নামের একটি মাদার ভ্যাসেল। শুক্রবার দিনগত রাত তিনটার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের ইনার এ্যাংকরেজে এসে পৌচেছে। জাহাজটির দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস্থ ৩২ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান। ইতিমধ্যে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। আগামীকাল রাতে এ কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এর আগে কয়লা সংকটে গত ০৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমতে পারে। 
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিার বালিকপপন বন্দর থেকে ছেড়ে আসে। শুক্রবার দিনগত রাতে এটি বন্দরের বহিনোঙ্গরে এসে পৌছালে আমাদের পাইন ইনার এ্যাংকোরেজে নিয়ে আসে। 
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার জানান, সকাল থেকেই লাইটার জাহাজের মাধ্যমে আমাদের কয়লা খালাস কার্যক্রম শুরু হয়েছে। দুপুর তিনটার দিকে এসব লাইটার জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌছাতে পারে। আশা করছি এ কয়লা দিয়ে আগামীকাল রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।  

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’