মান্দায় ভটভটির সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
নওগাঁর মান্দায় দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।শুক্রবার দুপুরে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া মহাসড়কের সড়কের ভারশোঁ ইউপির অদুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী সাহাবুদ্দীন বাবু (৩৬) উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামের আফসার আলী সরদারের ছেলে।দুর্ঘটনায় ভটভটির চালক বাবুল হোসেন (৩৩) আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানাগেছে, ভটভটি চালক চৌবাড়িয়া গরু হাটে নামিয়ে দিয়ে দ্রুতগতিতে দেলুয়াবাড়ী বাজার অভিমুখে আসার সময় ভারশোঁ ইউনিয়ন পরিষদ মোড়ের অদুরে অপর দিক হতে আসা গরু বোঝাই ভটভটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ভটভটিটি উল্টে যায়। এ সময় বাবু নামে গরু ব্যবসায়ী ভটভটির ওপর থেকে ছিটকে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে