ঈদগাহ্ মাঠ, সেতু ও বসত বাড়ি রক্ষায় টাঙ্গাইলের ভুক্তায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভুক্তা এলাকায় ঈদগাহ্ মাঠ, সেতু ও বসত বাড়ি রক্ষায় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এলেংজানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কারণে ২০০ বছরের ভুক্তা-বার্থা ঈদগাঁহ মাঠ ও নদী ভাঙন থেকে গ্রাম রক্ষার দাবিতে ২৩ জুন শুক্রবার বেলা ১১টার দিকে ঈদগাঁ মাঠে মানববন্ধন করেন তারা। মানবন্ধনে বক্তব্য রাখেন, বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভুক্তা বার্থা ঈদগাঁ মাঠ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম, টাঙ্গাইল সদর হাসপাতালের ডাক্তার কামরুজ্জামান, সহদেবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, রতন, গালা ইউনিয়নের ইউপি সদস্য রকিবুর রহমান খান তন্ময়, ভুক্তা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ঈদগাঁ মাঠ পরিচালনা কমিটির সহ-সভাপতি মতিয়ুর রহমান, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কোষাধক্ষ্য মোহাম্মদ ইছহাক আলী তালুকদার, দপ্তর সম্পাদক কবির হোসেন, ভোক্তা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, উক্ত এলাকার জনগণের পক্ষে মোঃ পলাশ তালুকদার ও ভুক্তভোগী এলাকাবাসী। মানববন্ধনে ব্যানার, নানা ধরণের লেখা সম্বলিত প্লাকার্ডসহ তিন শতাধিক নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ'সহ গ্রামবাসী অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কালিহাতী উপজেলার ভুক্তা, আকুয়া, সদর উপজেলার বার্থা, বেথর, বড়রিয়া'সহ প্রায় ৬ গ্রামের ২ লাখ লোকের বসবাস।
দীর্ঘদিন যাবৎ উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন দীর্ঘদিন যাবৎ এলেংজানী নদী থেকে অবৈধভাবে ড্রেজার ও বেকু দিয়ে বালু উত্তোলন করেছে। বালু উত্তোলনের ফলে গ্রামবাসির বসতভিটা, কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাঁ মাঠ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও বাজারঘাট নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ২০/২২টা বাড়ি'সহ ফসলী জমি, ঈদগাঁ মাঠের বেশ কিছু অংশ, মাদরাসা ও মন্দিরের অধিকাংশ জমি বিলীন হয়েছে।
এখন ভিটেমাটি হারানোর শঙ্কায় রয়েছেন তারা। বক্তারা আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য গ্রামবাসী নিষেধ করলেও বালু ব্যবসায়ীরা তা মানছে না। বাঁধা দিতে গেলেই গ্রামবাসীর নামে মামলা করা'সহ বাড়ি বাড়ি হামলার হুমকি দিচ্ছে তারা। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ'সহ ঈদগাঁ মাঠ ভরাটকরণ ও নদীর পাড় কংক্রিট ব্লক দিয়ে বাঁধাই করার জন্য স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied