নাইট কোচ কেরে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাইট কোচের ধাক্কায় আল-আমীন (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ৮ টায় রাণীশংকৈল -পীরগঞ্জ পাকা সড়কে পুরাতন সেন্টার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জন্মসূত্রে আল-আমীন জয়পুরহাট জেলার বাসিন্দা ছিলেন- বর্তমাানে তিনি রাণীশংকৈল উপজেলার আমজুয়ান গ্রামে বসবাসরত আছেন। নিহত- আল আমিন উপজেলার বাঁচোর ইউনিয়নের আমজুয়ান এলাকার বেলাল হোসেনের ছেলে। আহতরা হলেন,উপজেলার একই গ্রামের ফাগু মোহাম্মদের ছেলে মাজেদ আলী (৪০) ও তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল (৩৮)।
পুলিশ সূত্র জানা যায়, এদিন রাতে রাণীশংকৈল থেকে ঢাকাগামী নাইট কোচ রাজ পরিবহন পুরাতন সেন্টারের পাটগাঁও নামক স্থানে পৌঁছালে একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আল-আমীন সহ তিন জন ছিটকে পরে। পথচারীরা ঘটনাস্থল থেকে আল আমীনকে প্রথমে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দিনাজপুর নিয়ে যাওয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল সকালের সময়কে জানান, ঘাতক রাজ পরিবহনের কোচটিকে আটক করে রাণীশংকৈল থানায় নেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied