ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মাগুরায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ১১:৫৭

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে মাগুরা জেলা আওয়ামীলীগ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে।  র‌্যালীর আগে শহরের নোমানী  ময়দানে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, বিএনপি জামাত যদি রাষ্ট্রিয় ক্ষমতায় আসে তাহলে, বাংলাদেশ আবার অকার্যকর, ব্যার্থ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে। বিএনপির আর এই দেশে রাজনীতি করার নূন্যতম কোন অধিকার নেই। বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভালো থাকতে শিখেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ ও নিশ্চিন্তে বসবাস করছে। আগামী নির্বাচনে জয় লাভ করে জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে দেশের অসমাপ্ত কাজ শেষ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার