দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়ঃ আবদুল আউয়াল
নগরীর ফজলুল করীম রহঃ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের কেসিসি নির্বাচন পরবর্তী দলীয় পর্যালোচনার একটি বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হয়। কেসিসি নির্বাচন পরবর্তী দলীয় পর্যালোচনা বৈঠক দলের নগর সভাপতি ও কেসিসি মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে বক্তারা বলেন, আওয়ামী সরকার আবারও দেখিয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, যা গেল ৪ সিটি নির্বাচনে দিনের আলোর ন্যায় পরিস্কার হয়ে গিয়েছে। এই অর্থব নির্লজ্জ নির্বাচন কমিশন সরকারের হাতের পুতুল। ব্যার্থ নির্বাচন কমিশনার এর অনতিবিলম্বে পদত্যাগ এর দাবী জানান দলের নগর সভাপতি আবদুল আউয়াল।
আবদুল আউয়াল বলেন, ইতিমধ্যেই ৪ সিটি কর্পোরেশন নির্বাচনে এটা আবারও প্রমান হয়েছে এদেশের জনতা এই সরকারের অধীনে নির্বাচনকে প্রত্যাখান করেছে। আগামীতে দেশপ্রেমী সাধারন জনতাকে সংগে নিয়ে প্রয়োজনে আমরা সরকার পতনের ডাক দিব, তবুও এই স্বৈরাচারী সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশগ্রহন করবো না।
পর্যালোচনা বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, সমন্বয়কারী মুফতি ইমরান হোসাইন, প্রধান নির্বাচনী এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, সহ-পরিচালক হাফেজ আসাদুল্লাহ আল-গালিব, সহ-সমন্বয়কারী মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, গনসংযোগ সমন্বয়ক মাওলানা সাইফুল ইসলাম, মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান, সহকারী মিডিয়া সমন্বয়ক এস.এস শাহীন হোসেন, মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার বন্ধ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, সহ-সমন্বয়ক মোল্লা রবিউল ইসলাম, ফেরদাউস গাজী সুমন, এইচ এম আরিফুল ইসলাম, মুফতী মইনুল ইসলাম, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, প্রচার সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইব্রাহীম খান, আলহাজ্ব মারুফ হোসেন, হাফেজ খায়রুল ইসলাম, ক্বারী জামাল হেসেন, কাজী তোফায়েল হোসেন, সহ-সমন্বয়ক যুবনেতা মুফতী আ.হ.ম.আবদুর রহমান মিয়াজী, আব্দুর রশিদ, সহ-পোলিং এজেন্ট সমন্বয়ক মোমিনুল ইসলাম নাসিব, সহ-গনসংযোগ সমন্বয়ক ছাত্রনেতা মুহাম্মদ মইন উদ্দিন, আবু রায়হান, সহ-প্রকাশনা সমন্বয়ক মাহাদী হাসান মুন্না প্রমুখ ।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার