শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরণ
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ১ নং গয়েশপুর ইউনিয়নে ৩ হাজার ৫ শত ২৫ জন অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।শনিবার( ২৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা তাদের হাতে চাল তুলে দেন।
ইউনিয়ন পরিষদ সুত্রে জানা গেছে, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের পক্ষ থেকে জনপ্রতি ১০ কেজি চাউল খাদ্যসামগ্রী পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শনিবার ২৪ জুন হতদরিদ্র পরিবারের মাঝে প্রদান করা হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা,দায়িত্বরত ট্যাগ অফিসার ও পিআইও ইন্জিনিয়ার অমিতাভ সরকার , ইউপি সকল কর্মকর্তা,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক মোঃ রাশিদুল ইসলাম, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীদের মাঝে এই উপহার বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা বলেন,পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরন করা হয়। আমাদের ইউনিয়নেও সুষ্ঠভাবে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মনে। আসুন আমরা সকল ভেদাভেদ ভূলে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করি।ইউনিয়ন পরিষদের পক্ষ হতে উপকার ভোগী ও সকল জনগণকে ঈদ শুভেচ্ছা জানান তিনি।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
Link Copied