ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মঈনের চোটে চাপে ইংল্যান্ড, তড়িঘড়ি করে ডাকলো ১৮ বছরের রেহানকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ১:৩৬

অ্যাশেজ সিরিজ ভীষণ মর্যাদার। ইংল্যান্ড তাই সেরা দল সাজাতে মঈন আলির মতো অলরাউন্ডারকে অবসর ভাঙিয়ে ফেরায়। কিন্তু এক টেস্ট খেলেই ছিটকে গেলেন মঈন। চাপে পড়ে ইংল্যান্ড তড়িঘড়ি করে দলে ডেকেছে ১৮ বছর বয়সী রেহান আহমেদকে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘লেস্টারশায়ারের লেগ-স্পিনার রেহান আহমেদকে ইংল্যান্ডের পুরুষদের টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে। লর্ডসে ২৮ জুন, বুধবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্পিনিং অলরাউন্ডার মইন আলির কভার হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে।’

গত ডিসেম্বরে রেহান আহমেদ সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছিলেন। টিনেজ এ লেগস্পিনার ১৭ বছরের মধ্যে পাকিস্তানে প্রথম টেস্ট সফরে ইংল্যান্ডকে ৩-০ ঐতিহাসিক সিরিজ জেতাতে সাহায্য করেছিলেন।

অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিনে মঈন আলির তর্জনীতে একটি ফোস্কা পড়েছিল। দীর্ঘদিন পর টেস্টে দীর্ঘক্ষণ বোলিং করতে গিয়েই এই ফোস্কা পরেছে বলে মনে করা হচ্ছে। মঈন যদি চোটের কারণে না খেলতে পারেন, সেটা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হবে। বিশেষ করে প্রথম টেস্টে হারের পর।

বর্তমান ইংল্যান্ডের দলে ভালোমানের পেসারের ছড়াছড়ি থাকলেও স্পিন বোলিংয়ের ক্ষেত্রে তাদের একটি দুর্বলতা রয়েছে। সেই জায়গায় মঈনের চোট ভাবাচ্ছে ব্রিটিশ শিবিরকে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে