ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গ্রাহক মাত্র ২৫ জন

রাজবাড়ীর গোয়ালন্দে ৩শত লাইনের ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ এর অধিকাংশ লাইন অচল


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ১:৫৭

গোয়ালন্দ উপজেলা সদরে ৩ শত লাইনের ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের অধিকাংশ লাইন বিকল। গত ১ বছর যাবত গোয়ালন্দ বাজার এলাকায় সড়কের পাশের ড্রেনের গর্ত করার সময় ক্যাবল লাইন তার কেটে ফেলা হয়। ফলে ১ বছরেও লাইনের মেরামত না করায় অধিকাংশ গ্রাহকই ডিজিটাল টেলিফোন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রাহকদের দূর্ভোগের অন্তনেই। গোয়ালন্দ টেলিফোন এক্সচেঞ্জটি পাকিস্থান আমলে গোয়ালন্দ ঘাট থানার মধ্যে চালু হয়। বৃহত্তর ফরিদপুর জেলার মধ্যে ব্যবসা-বানিজ্যর জন্য গোয়ালন্দ প্রসিদ্ধ। গোয়ালন্দ ঘাট পদ্মানদী দিয়ে ঢাকা, চাঁদপুর, ফরিদপুর, শরীয়তপুর, চট্টগ্রাম প্রভৃতি জেলার মধ্যে স্টিমার চলাচল করতো। গোয়ালন্দ বাজার থেকে ভারতের কোলকাতা পর্যন্ত ট্রেনে ইলিশ মাছ রপ্তানি হতো। ব্যবসা-বানিজ্যের কারনে এখানে টেলিফোন এক্সচেঞ্জ এর গুরুত্ব বৃদ্ধি পায়। গ্রাহকের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে ৫০ লাইন বিশিষ্ট এক্সচেঞ্জ থেকে ২০০১ সালের ২৪ মে গোয়ালন্দে উপজেলা সদরে ম্যাগনেট এক্সচেঞ্জ থেকে ৩শত লাইনের ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ উদ্বোধন করেন- সাবেক ডাক, তার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। টেলিফোন গ্রাহকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে ১ শততে উন্নত হয়। গোয়ালন্দ বাজার ঔষুধ ব্যবসায়ী ডাঃ এনামুল হক জানান, টেলিফোন সেবা দূর্ভোগ বেশি থাকায় ৫/৬ বছর ব্যবহারের পর লাইন স্যালেন্ডার করা হয়েছে। টেলিফোন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নিকট অভিযোগ করেও গ্রাহকরা সেবা পায় নি। দিন দিন গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে। ২৪ জুন গোয়ালন্দ টেলিফোন এক্সচেঞ্জ এর মাত্র ২৫ জন গ্রাহকের লাইন সচল রয়েছে এর মধ্যে উপজেলা পরিষদের অফিসে ২৪ টি  ও ১টি বিদ্যালয়ে লাইন চালু রয়েছে। অবশিষ্ট লাইন গত ১ বছর যাবত অচল। মেরামতেরও কোন উদ্যোগ নেই। রাজবাড়ী টেলিফোন এক্সচেঞ্জ থেকে খানখানাপুর বাজার পর্যন্ত ৫০ লাইনের টেলিফোন সংযোগ গত ১ যুগ যাবত অচল রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নিরব। সাবেক ডাক তার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম খানখানাপুর গ্রামে তার ছোট ভায়রা বাড়ীতে বেড়াতে এসে এলাকাবাসীল অনুরোধে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী টেলিফোন এক্সচেঞ্জ থেকে খানখানাপুর বাজার পর্যন্ত ডিজিটাল টেলিফোন লাইন চালু করেন। ফলে ব্যবসায়ী, স্কুল, ব্যাংক, পোস্ট অফিস, প্রবাসী পরিবার, চাকুরীজীবিসহ সকল মহলের মধ্যেই গ্রাহক সেবা বৃদ্ধি পায়। পূর্বে প্রতিনিয়তই টেলিফোনের তার চুরির কারনে প্রতি মাসের অধিকাংশ সময়েই টেলিফোন যোগাযোগ বন্ধ থাকতো। রাজবাড়ী টেলিফোন বিভাগের সহকারী ম্যানেজার মোঃ সাইফুল্লাহ জানান, খানখানাপুর সড়কে কাজ করার সময় ক্যাবল লাইন কেটে যায় ফলে  কল্যানপুর পর্যন্ত ক্যাবল লাইন চালু রয়েছে। কবে নাগাদ খানখানাপুর পর্যন্ত টেলিফোন লাইন চালু হবে তা কেউ বলতে পারছে না। অপর দিকে গোয়ালন্দ বাজার এলাকায় পৌরসভার ড্রেনের লাইনে কাজ করার সময় টেলিফেন লাইনের ক্যাবল কেটে যায় ফলে গত ১ বছর যাবত টেলিফোন লাইন বিছিন্ন অবস্থায় রয়েছে। ফরিদপুরের টেলিফোন বিভাগের উপ-ব্যবস্থাপক সাব্বির আহম্মেদ জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত ডিজিটাল টেলিফোনের ক্যাবল খুবই পুরোনো। নতুন প্রকল্পর জন্য অর্থ বরাদ্দ নেই। তবে আগামীতে টেলিফোন লাইনের মেরামত কাজ হাতে নেওয়া হবে। ছবি আছে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ