ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাত থেকে এনআইডির আবেদন জুলাইয়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২৩ রাত ১০:৩২
আগামী জুলাই মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা জাতীয় পরিচয় পত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানান সংযুক্ত আরব আমিরাতে দায়িত্বরত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. আবু জাফর। 
 
প্রবাসীরা অনলাইনের মাধ্যমে নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমার সঙ্গে সঙ্গেই বায়োমেট্রিক তথ্য দেওয়ার দিনক্ষণ জানতে পারবেন আবেদনকারী। অনলাইনে আবেদন করার পর হার্ডকপি নিয়ে দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ স্ক্যান করাতে হবে। নতুন জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হলেও শিগগিরই পুরোনো জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন সম্ভব হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বছর খানেকের মধ্যে দূতাবাস বা কনস্যুলেট থেকে সংশোধন করা সম্ভব হবে না। পরে সফটওয়্যার আপডেটের মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে।
 
আবেদনের সঙ্গে প্রবাসীকে প্রসেসিং ফি বাবদ ৫০ দিরহাম দিতে হবে। এ ছাড়া হোম ডেলিভারি সেবাগ্রহণের ক্ষেত্রে আরও ১৫ দিরহাম ফি যোগ হবে বলে দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানিয়েছেন।কক্সবাজার জেলার চকরিয়া থানার প্রবাসী যুবক জিয়াউর রহমান জানান তিনি অনেক বার ন্যাশনাল আইডি করতে গিয়ে করতে পারেননি। তিনি যখনই ছুটিতে যান দেশে নির্বাচন কমিশনের ভোটার হালনাগাদ অথবা নতুন ভোটার কার্যক্রম বন্ধ থাকে যার কারণে তিনি অনেকবার চেষ্টা করার পরেও ন্যাশনাল আইডির আওতায় আসতে পারেননি। বর্তমানে বাংলাদেশে যে কোন অফিসিয়াল কার্যক্রমে ন্যাশনাল আইডির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। প্রবাসের মাটিতে প্রবাসীরা ভোটার হওয়ার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ নির্বাচন কমিশন এবং এ কার্যক্রমে  সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ কনস্যুলেটকে  ধন্যবাদ জানান। আমিরাতের এই কার্যক্রম সফল হলে অন্যান্য দেশেও চালুর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা