লিটনের কাছ থেকে ব্যাট উপহার পেলেন পিংকি
লিটন কুমার দাস ও জাতীয় নারী দলের ক্রিকেটার ফারজানা হক পিংকি দু’জনই বিকেএসপির প্রাক্তন ছাত্রছাত্রী। পিংকি লিটনের এক বছরের সিনিয়রও। তাই নিজেদের মধ্যে জানাশোনা ভালো।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দু’জনই অনুশীলন করছিলেন নিজেদের মতো করে। এ সময় লিটনকে বিদেশ থেকে ভালো একটি ব্যাট এনে দেওয়ার অনুরোধ করেন পিংকি।
সিনিয়রের আবদার মেটাতে দেরি করেননি লিটন। ড্রেসিংরুম থেকে তিনটি ব্যাট এনে পছন্দমতো একটি বেছে নিতে বলেন। পিংকি সেখান থেকে একটি তুলে নেন।
লিটন তখন বিকেএসপির বড় আপুকে মজা করে বলেন, 'এবার রান পাবেন। এটা দিয়ে খেলেন।' বিষয়টি নিয়ে পিংকির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি লিটনকে বলেছিলাম, একটি ব্যাট কিনতে চাই। সে বিদেশে গেলে তার মাপের একটি ব্যাট যেন আমার জন্য কিনে আনে। কিন্তু সে তখনই একটি ব্যাট দিয়ে দেয় খেলার জন্য।’
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?