নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এম.পির মতবিনিময় সভা
ব্রহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল (২৪/০৬/২৩) স্থানীয় ডাকবাংলাতে জাতীর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া ০৫ নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। মুক্তিযোদ্ধা সংসদের দায়িতপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন, নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, সাংগঠনিক সম্পাদক ভিপি মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু,ধর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, বিভিন্ন ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডারগণসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা অনেক কষ্ট করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দি য়ে মুক্তিযুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক দেশ আমাদের বিরোধিতা করেছিল তারপরও কিন্তু আপনারা বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতার দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দি য়ে আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য এবং দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে। মহামারী করোনা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনৈতিক অবস্থা যখন টালমাটাল দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির কারণে সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে তখন কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে আমরা এখনো আল্লাহর অশেষ রহমতে ভালো অবস্থানে আছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং উন্নয়নর ধারাকে অব্যাহত রাখার জন্য আবারো নৌকা প্রতীকে ভোট দি য়ে এবং জনসমর্থন তৈরি করে ক্ষমতায় আনবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আপনারা সহায়ক ভূমিকা পালন করবেন। কারণ জাতির জনকের কন্যার হাত দি য়েই আপনারা বেশি সম্মানিত হয়েছেন এবং হচ্ছেন, ভবিষ্যতেও হবেন ইনশাল্লাহ । উল্লেখ্য যে সংসদ সদস্য জনাব এবাদুল করিম বুলবুল মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক মহোদয় মুক্তিযোদ্ধাদের সকল বিষয় সুন্দরভাবে দেখভাল করার পাশাপাশি যেখানে যতটুকু সহযোগিতার প্রয়োজন সবকিছুই করে যাচ্ছেন দক্ষতার সহিত।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন