শ্রীপুরে স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ
স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মাগুরার শ্রীপুরে তিন শতাধিক মহিলা/কিশোরীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
সোমবার(২৫ জুন) দুপুরে উপজেলা তৃণমূল অফিসে মহিলা/ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখরের সহযোগিতায় উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কৃষ্ণা রানী দাসের মাধ্যমে সেনোরা ন্যাপকিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন। শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমলসার ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কৃষ্ণা রানী দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষক কর্মকর্তা বিএম টুটুল,সাংবাদিক মোঃ রাশিদুল ইসলাম প্রমুখ।
শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণা রানী দাস বলেন,বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সময়।তবে এই সময়ে স্বাস্থ্য সমস্যার বিষয় নিয়ে মেয়েরা ভয় পায়। এ বিষয়ে কথা বলতে লজ্জা পায়। অভিভাবকেরাও এ বিষয়ে নিয়ে মেয়েদের সঙ্গে খোলাখুলি আলোচনা করেন না, যা মোটেও ঠিক নয়। নিরাপদ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করায় অনেক কিশোরীর জরায়ু ক্যান্সার হয়ে থাকে।
এ সময়ে বেশি পরিমাণে ফলমূল ও শাক-সবজিসহ প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied