শেষ পর্যায়ে জমে উঠেছে কোরবানি পশুর হাট
আর কয়দিন পরেই কোরবানীর ঈদ। পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে নোয়াখালীর বিভিন্ন উপজেলার হাট-বাজারে জমে উঠতে শুরু করেছে কোরবানীর পশুর হাট। জেলার বেগমগঞ্জ উপজেলায় ঈদ উপলক্ষে সহ প্রায় ১০ টি স্থানে অস্থায়ী হাট বসেছে। ক্রেতা বিক্রেতাদের ভীড়ে মুখরিত হাট প্রাঙ্গন।
বেগমগঞ্জে কয়েকটি গরুবাজারে সরেজমিনে ঘুরে দেখা যায়, হাটে পর্যাপ্ত পরিমাণ দেশীয় গরু বাজারে মজুদ রয়েছে। ইতিমধ্যে সব হাটগুলোতে জেলার বিভিন্ন স্থান থেকে খামারী ও ব্যাপারীরা বিক্রির উদ্দেশে তাদের লালন পালন করা বিভিন্ন পশু নিয়ে আসছে। সেই সঙ্গে আগে ভাগেই পছন্দের পশু কিনতে হাটে ভীড় করছেন ক্রেতারা। হাটে আসা ক্রেতারা চাহিদা ও পছন্দ অনুযায়ী দরদাম করে নিচ্ছেন।
প্রচুর সংখ্যক কোরবানির পশু বিক্রির জন্য বাজারে ইতিমধ্যে আনা হয়েছে। তবে দুর-দুরান্ত থেকে আসা ক্রেতারা সুযোগ বুঝে কিনে নিচ্ছেন অনেকেই। ঈদের আরও ২/৩ দিন বাকি থাকলেও পশু বিক্রি হচ্ছে ভালোই। বাজার ইজারাদার এর তথ্যানুসারে জানা যায়, এবার পশুর দাম মোটামুটি ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত মাঝারি সাইজের গরুই বেশি বিক্রি হচ্ছে।
ক্রেতা-বিক্রেতারা বলছেন, দাম ঠিক রেখেই বিক্রির চেষ্টা চলছে। তবে ক্রেতা-বিক্রেতা উভয়ই বলছেন, ঈদের দুই থেকে তিন দিন আগেই মূলত ভালভাবে বেচা-কেনা শুরু হবে। এবার কোরবানির পশুর সরবরাহ বেশি থাকায় দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বেগমগঞ্জ উপজেলার প্রশাসনের থেকে বলা হচ্ছে, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ ও বাজার কমিটির স্বেচ্ছাসেবকদের নিয়ে পৃথক টিম গঠন করা হয়েছে। বাজারগুলোতে জাল নোট শনাক্ত করনে একলাশপুর ও সেতুভাঙ্গায় ২টি মেশিন বসানো হয়েছে। এইছাড়াও র্যাব সার্পোট সেন্টার থেকে র্যাব-১১ সিপিসি-৩ থেকে জাল টাকা শনাক্ত করন মেশিন, অসুস্থ রোগীদের জন্য খাবার পানি, স্যালাইন, মেডিকেল টিম ও অভিযোগ কেন্দ্র গঠন করা হয়েছে। প্রতিটি হাট বাজারে নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্থানীয় পুলিশ সদস্যরা। তাই নির্ভয়ে ক্রেতা ও বিক্রেতারা পশু বেচাকেনা চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied