ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো পাঁচে ওঠার হাতছানি বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২৩ দুপুর ১:৪২

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দাপুটে খেলে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঈদুল আজহার পর একই প্রতিপক্ষের বিপক্ষে আছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজে কেমন করবে টাইগাররা?

আগেভাগেই একটা সুখবর ঘুরে বেড়াচ্ছে বাতাসে। ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে অর্থাৎ ৩-০ ব্যবধানে জিতলে র্যাংকিয়ে সেরা পাঁচে ঢুকে যাবে বাংলাদেশ।

এর আগে গত বছর মার্চে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠেছিল টাইগাররা। সেটিই এখন পর্যন্ত দলীয় সেরা অবস্থান। তবে এবার সুযোগ থাকছে ইতিহাস গড়ার। প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচে চলে আসতে পারে বাংলাদেশ।

বর্তমানে ৯৮ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে সাত নম্বরে তামিম ইকবালের দল। তাদের ঠিক ওপরে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড। দুই দলেরই রেটিং পয়েন্ট ১০১। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে ইংল্যান্ড পাঁচ আর দক্ষিণ আফ্রিকা ছয় নম্বরে।

বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে তাদের রেটিং পয়েন্ট হবে ১০১। ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে তখন পাঁচ নম্বরে উঠে যাবে টাইগাররা। ইংল্যান্ড ছয় আর দক্ষিণ আফ্রিকা নেমে যাবে সাতে।

বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে, রেটিং-র‌্যাংকিং কোনোটাই পরিবর্তন হবে না। তবে ২-১ ব্যবধানে আফগানিস্তান সিরিজ জিতলে, ৩ রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ। যদিও অবস্থানের পরিবর্তন হবে না, সাতেই থাকবে।

কিন্তু বিপদ আছে তিন ম্যাচেই হারলে। তাহলে আফগানিস্তান ৩ রেটিং পয়েন্ট এগিয়ে র‌্যাংকিংয়ে সাতে উঠে যাবে, বাংলাদেশ নেমে যাবে আটে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে