ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নড়াইল কোরবানির পশুর হাট : দেশি জাতের মাঝারি গরুর চাহিদা বেশি


নিশান শিকদার, নড়াইল  photo নিশান শিকদার, নড়াইল
প্রকাশিত: ২৬-৬-২০২৩ দুপুর ৩:২

নড়াইলে শেষ সময়ে কোরবানির পশুর হাটে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এখন পশুর হাটে ছুটছেন সবাই। এতে হাসি ফুটেছে পশু বিক্রেতাদের মুখেও। এখন কেবল দরদাম নয়, কোরবানির পশু কেনাবেচাও শুরু হয়েছে জোরতালে। তাই সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে কোরবানির জন্য হাটের সেরা পশুটিই কিনতে চাইছেন সবাই ।গেল বারের মতো এ বছরেও হাটে দেশি জাতের মাঝারি গরুর চাহিদাই বেশি।

তবে গত বছরের তুলনায় এ বছর গরুর দাম বেশি বলে অভিযোগ বিক্রেতাদের। এদিকে দাম ছাড়তে নারাজ বিক্রেতারা। আবার দাম দরে মিলে গেলেই পশু নিয়ে হাট ছাড়ছেন ক্রেতারা।সরেজমিন ঘুরে জেলার মাইজপাড়া হাট, নাকসী বাজার, লোহাগড়া বাজার, শিয়রবর, লাহুড়িয়া, দিঘলিয়া, পশুর হাটে  গিয়ে দেখা গেছে, প্রতিটি পশুর হাটে বিপুল পরিমাণ গরু-ছাগল, মহিষ বিক্রির জন্য হাটে নিয়ে আসছেন বিক্রেতারা।

বিক্রেতা মোঃ কবির জমাদ্দার বলেন, গত বছরের চেয়ে এ বছর দেশীয় পদ্ধতিতে আমরা গরু-ছাগল মোটাতাজা করেছি। গো খাবারের দাম বেশি তাই কোরবানির হাটে পশুগুলোর দাম একটু বেশি রয়েছে। কিন্তু আমরা যদি গরুর দাম দেড় লাখ চাই তাহলে ক্রেতারা তার দাম বলেন ৮০ থেকে ৯০ হাজার আর যদি এক লাখ চাই তাহলে ক্রেতারা বলেন ৬০ থেকে ৭০ হাজার।

কোনো কোনো ক্রেতা দাম বেশি দিয়ে কিনে নেন। আবার কিছু ক্রেতা দাম শুনে চলে যান।তারা আরও বলেন, বেশি দামে বিক্রি করতে না পারলে তাদের অনেক লোকসান গুনতে হবে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।লোহাগড়ার  হাটে গরু ক্রয় করতে আসা উপজেলার চাচই গ্রামের শিকদার সাহাবুদ্দিন সাবু বলেন, হাটে গরু প্রচুর কিন্তু দাম বেশি। তার পরও কোরবানির গরু কিনতেই হবে।গরু কিনতে আসা আর এক ক্রেতা মরিচ পাশা গ্রামের মতিয়ার রহমান বলেন, ঈদের শেষ সময়ে গরুর একটু দাম থাকবেই সেটা আমরাও জানি। তারপরও তুলনামূলকভাবে হাটে গরুর দাম কিছুটা বেশি।

ক্রেতা হেলালউদ্দিন, মহব্বত হোসেন, দেলোয়ার হোসেন, ইব্রাহিম সরদার কোরবানির পশু কেনার জন্য হাটে এসেছি। কিন্তু বিক্রেতারা গত বছরের চেয়ে এ বছর দাম অনেক বেশি চাচ্ছেন। নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশুর হাটে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কোরবানির জন্য পশু কিনতে পারে সে জন্য নজরদারি বাড়াতে পুলিশ, ব্যাংক কর্মকর্তা ও ইজারাদারদের সমন্বয়ে অস্থায়ী কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ