মান্দায় বাঁশহাটি রক্ষার দাবীতে মানববন্ধন
নওগাঁর মান্দায় বাঁশের হাট রক্ষাসহ হাটটি সরকারি সায়রাত মহালের অন্তর্ভুক্ত করার দাবীতে মানববন্ধন করেছেন বাঁশ ব্যবসায়ী ও স্থানীয়রা।
বাঁশ ব্যবসায়ী নুরুল ইসলামের সভাপতিত্বে সোমবার সকালে উপজেলার নুরুল্যাবাদ ইউপির জোতবাজার ত্রিমোহনী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন থেকে নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী তারেক সরকারি জমি নিজের দাবী করে ইজারা দিয়ে টাকা গ্রহণ করে আসছিলেন। সরকারি জমি ইজারা প্রদানের বিষয়ে সম্প্রতি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন স্থানীয় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি।
অভিযোগের শুনানী শেষে সরকারি জমি থেকে অবৈধ ইজারা বন্ধের জন্য বাঁশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।এমতাবস্থায় বিপাকে পড়েন সাধারণ বাঁশ ব্যবসায়ীরা। এমন নির্দেশে বাঁশ ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। বাঁশের ব্যবসা করেই চলে তাদের পরিবার। উপজেলাবাসীর একমাত্র ভরসা এই বাঁশ হাটটি। উপজেলাবাসী তাদের বিভিন্ন প্রয়োজনে অথবা কেউ মারা গেলে কবর দেওয়ার জন্য এই হাট থেকে বাঁশ ক্রয় করে থাকেন।
তারা আরও বলেন, বাশেঁর হাটটি জোতবাজার হাঁটের সঙ্গে যুক্ত করে রাজস্ব আদায়ের দাবী জানিয়েছেন স্থানীয়রা। প্রায় ৪০ বছরের পুরাতন বাঁশ হাটটি রক্ষায় প্রসাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয়, বাচ্চু শিকদার, শামসুউদ্দিন, ইউসুফ ডাক্তার, কাজেম উদ্দিন, ইয়াদ আলী, আব্দুর সবুর, মিজানুর রহমান, আলমাস আলী, মামুন মাস্টার, আমেদ আলী, দুলাল হোসেন, ইমরান, সোহাগ প্রমুখ ।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে