ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

এবার সৌদির নিশানায় নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২৩ বিকাল ৫:১০

সৌদি আরবের তারকা সদাই চলছেই! তাতে কেউ না বলছেন আবার কেউ নাম লেখাচ্ছেন। ত্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগালো কান্তের পর সৌদির নিশানায় নেইমার ও গ্রিজম্যান। যদিও রোমেলু লুকাকুর কথাও শোনা যাচ্ছে। অবশ্য লুকাকু নিজ থেকে রাজি নন কিন্তু তাঁর যাওয়ার আর কোনো পথও নেই। ইন্টার যে তাঁকে কিছুতেই রাখতে চায় না।

প্রো লিগের ক্লাব আল হিলাল আছে বিপদে! লিওনেল মেসিকে চোখে চোখে রেখেও শেষ পর্যন্ত হারাতে হয়। লিও না বলে দেন তাদের। কিন্তু তাদের তারকা যে লাগবেই। সেজন্য এখন মেসির বন্ধু নেইমারকে চাইছে ক্লাবটি। সৌদির সাংবাদিক আহমেদ আল আজলান টুইটারে এমনটা জানান। যদিও বিবিসি আগেই জানিয়েছিল নেইমারকে সৌদি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।   

সৌদির সরকারি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এরই মধ্যে প্রো লিগের চারটি ক্লাবের দায়িত্ব নিয়েছে। ক্লাবগুলো হলো– আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি। এই চার ক্লাবের জন্য ইউরোপের বাজার অনেকটাই উন্মুক্ত। সেজন্য তারা খেলোয়াড় কিনতে উঠেপড়ে লাগে। ফরাসি তারকা অ্যান্তোনিও গ্রিজম্যানকে নিতে চাইছে আল নাসর। তবে নেইমারের যাওয়ার গুঞ্জনেই বেশি তোলপাড় দলবদলের বাজার। আর তাঁকে নিলে রোনালদোর চেয়ে কম অর্থ দেবে না আল হিলাল। গত জানুয়ারিতে বছরে ২০ কোটি ডলার পারিশ্রামিকে আল নাসরে যোগ দেন রোনালদো। শোনা যাচ্ছে, তাঁর চেয়ে ৫ কোটি ডলার বেশি পাবেন নেইমার।

এখন ব্রাজিলিয়ান তারকা রাজি হলেই হলো! ক্যারিয়ারের লম্বা সময় পড়ে আছে, এই সময়ে কি তিনি ইউরোপ ছাড়বেন। সম্ভাবনা খুবই কম। তবে সৌদি তাঁদের লোভনীয় প্রস্তাব দিয়েই যাচ্ছে। যদিও নেইমারের সময়টাও ভালো যাচ্ছে না। পিএসজিতে গত মৌসুমের বেশিরভাগ সময় পার করেছেন চোট পরিচর্যা করে।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত