ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

শন উইলিয়ামসের তাণ্ডবে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের ইতিহাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২৩ বিকাল ৫:২৬

দীর্ঘ সময়ের টালমাটাল অবস্থা কাটিয়ে ক্রিকেটে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে জিম্বাবুয়ে। আইসিসি বিশ্বকাপের বাছাইপর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে সুপার সিক্সে ক্রেইগ আরভিনের দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। আগে ব্যাট করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০৮ রানের বিশাল সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে। নিজেদের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানও এটি।

এর আগে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৫১ রান, ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে। তার আগে ২০০৩ সালে করেছিল সর্বোচ্চ ৩৪০ রান। আজ সব ছাপিয়ে তারা করে ৬ উইকেটে ৪০৮ রান।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলে জিম্বাবুয়ে। ৩২ রান করে ইনোসেন্ট কাইয়া ফিরলে দ্বিতীয় উইকেটে ১৬০ রানের জুটি গড়ে শেন উইলিয়ামস ও জয়লর্ড গাম্বি। দলীয় ২১৬ রানে উইলিয়ামসকে রেখে ৭৮ রানে ফিরে যান গাম্বি।

এরপর সিকান্দার রাজাকে নিয়ে আরেক বড় জুটি গড়েন উইলিয়ামস। এর মধ্যে ৬৫ বলে সেঞ্চুরি তোলেন উইলিয়ামস। তার সেঞ্চুরিটি সাজানো ছিল ১১ চার ও ৩ ছক্কার সৌজন্যে। দলীয় ৩০৪ রানে অর্ধশতক থেকে দুই রান দূরে থাকতেই সাজঘরে ফেরেন সিকান্দার। এতে উইলিয়ামসের সঙ্গে ভাঙে ৮৮ রানের জুটি। 

চতুর্থ উইকেটে রায়ার্ন বার্লকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন উইলিয়ামস। দলীয় ৩৮৫ রানে বার্ল ফেরেন ৪৭ রানে। ৪৮.৪ ওভারে ১৭৪ রান নিয়ে আউট হন শেন উইলিয়ামস। ১০১ বল স্থায়ী এই ইনিংসে ২১ চারের পাশাপাশি ৫ ছক্কা মেরেছেন উইলিয়ামস। জিম্বাবুয়ের হয়ে কোনো ক্রিকেটারের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে বাংলাদেশের বিপক্ষে চালর্স কভেন্ট্রি ১৯৪ ও কেনিয়ার বিপক্ষে হ্যামিল্টন মাসাকাদজা করেছিলেন ১৭৮ রান। 

৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন মারুমানি। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের স্কোরে জমা হয় ৪০৮ রান। ওয়ানডেতে এটি ২৩ তম ৪০০ কিংবা এর বেশি রানের ইনিংস।

এমএসএম / এমএসএম

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ