১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ
রেফারির শেষ বাঁশি। ভারতের ব্যাঙ্গালোরের কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশের উল্লাস। ভূটানকে ৩-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের সেমিফাইনালে উঠতে বাংলাদেশের অপেক্ষা করতে হয়েছে ১৪ বছর। ২০০৯ সালের পর আর সেমিতে খেলতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের ফুটবলাররা দেশবাসীকে ঈদের আগে দারুণ এক উপহার দিয়েছে। বাংলাদেশের মানুষ ফুটবল প্রিয়। ঈদের আগের রাতে জামাল ভূইয়ারা ফুটবলপ্রেমীদের অসাধারণ এক উপলক্ষ্য এনে দিয়েছেন। ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপে কানাডার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল ঈদের আগের দিন হেরেছিল। বিশ বছর পর জামালদের এই জয় সেই দুঃস্মৃতিও খানিকটা কমিয়েছে। লেবানন মালদ্বীপকে হারানোর পর বাংলাদেশের ড্র করলেই হতো ভূটানের বিপক্ষে। বাংলাদেশ ভূটানের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। মালদ্বীপ ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশ পিছিয়ে পড়েছিল। পিছিয়ে থেকে বাংলাদেশ আবারও ৩-১ গোলের জয় পেয়েছে।
শাফিন / শাফিন
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?